Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কার জন্য ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর? জবাব দিলেন প্রাক্তন ভারতীয় তারকা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডে ও ইংল্যান্ড সফর মিলিয়ে মোট ৩ ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু এই ৩ ম্যাচে একবারের জন্যও দলে জায়গা পাননি ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দলের নির্ভরযোগ্য ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) ফর্মে নেই। কিন্তু তাও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাকে সুযোগ দিচ্ছেন না। এবার এমন সিদ্ধান্তের গভীরতা খুঁটিয়ে দেখলেন প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা।

    পূজারার মতে বৈভব অত্যন্ত প্রতিভাবান হলেও গত বিশ্বকাপে সঞ্জু স্যামসন ব্যাট হাতে যে দাপট দেখিয়েছেন তা মাথায় রেখেই আপাতত মাঠের বাইরে বসতে হবে সূর্যবংশীকে। নিজের দিনে বিশ্বের যে কোনও বোলিং আক্রমণকে শেষ করে দিতে পারেন সঞ্জু। দীর্ঘদিন ধরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পর পরিবেশ পরিস্থিতি কিছুটা বদলানোর কারণে আইরিশদের ঘরের মাঠে সাফল্য পাননি তিনি। কিন্তু পূজারা আশাবাদী কেরালার তারকা ক্রিকেটারের দ্রুত ফর্মে ফেরার ব্যাপারে।

    আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

    এই বিষয়ে কথা বলতে গিয়ে পূজারা সরাসরি বলেছেন, “আমার মনে হয়, ভারতের সঞ্জু স্যামসনকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত। তার ওপর কোনো চাপ থাকা উচিত নয়। সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে, এবং তার যে ধরনের প্রতিভা রয়েছে, তাতে সে আপাতত নিয়নিত প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য।”

    Who get this special award of International Cricket Council?

    বৈভব সূর্যবংশী গত আইপিএলে ব্যাট হাতে যে তান্ডব করেছেন, তা আগে কখনও দেখা যায়নি। মাত্র ১৫ বছর বয়সে তিনি বিশ্বের সমস্ত খ্যাতনামা বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন এবং তাদেরকে হারও মানিয়েছেন। পূজার আর বক্তব্যের প্রতি আস্থা রাখলে অনেক ভারতীয় ক্রিকেটারের ধারণা যে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ভাগে হয়তো বৈভবের অভিষেক ঘটতে দেখা যেতে পারে।

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে অনবদ্য ব্যাটিং প্রদর্শন করেছিলেন সঞ্জু স্যামসান। তাই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে তাকে বিচার করতে নারাজ ভারতের টিম ম্যানেজমেন্ট। তাছাড়া অভিষেক শর্মার সঙ্গে তার ডান-বাম জুটি প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি করে। সঞ্জুর জায়গায় বৈভবকে সুযোগ দিলে সেই অ্যাডভান্টেজ হারাবে ভারত।

     

    Click here to Read More
    Previous Article
    নাইট স্পেশাল-সহ একাধিক নতুন লোকাল চালু, কোন ট্রেন কখন চলবে জেনে নিন
    Next Article
    ‘সরকার হেরে না আসে’,আদালতে হার এড়াতে সরকারি আইনজীবীদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment