Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জেলায় জেলায় সারা বছর চলবে উদযাপন! শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী নিয়ে নয়া নির্দেশিকা নবান্নর

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী স্মরণীয় করে রাখতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই আগামী ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা হয়েছে। এবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উদযাপন নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল। নবান্নর (Nabanna) তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

    নয়া নির্দেশিকা জারি নবান্নর | (Nabanna)

    গত ২৩ জুন তথ্য ও সংস্কৃতি বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এই নির্দেশিকা প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সব সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার স্পনসরড বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যাল, পলিটেকনিক, আইটিআইয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও ভারতবর্ষের প্রতি তাঁর অবদানকে স্মরণ করে ‘স্পেশ্যাল অ্যাসেম্বলি’ আয়োজন করতে হবে।

    আরও পড়ুনঃ এক ফোনেই সমস্যার সমাধান, পৌঁছে যাবে অভিযোগ! সাধারণ মানুষের স্বার্থে বড় উদ্যোগ অগ্নিমিত্রার

    রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বেশ কিছু কর্মসূচি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাধ্যতামূলকভাবে কুইজ প্রতিযোগিতা, বিতর্কসভা, রচনা লিখন আয়োজন করতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বিশেষ বক্তৃতা আয়োজন করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে শিক্ষামূলক বুকলেট প্রকাশ সহ আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের রূপরেখা খতিয়ে দেখা ও তা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলায় একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, ‘ডিস্ট্রিক্ট লেভেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫ সেলিব্রেশন কমিটি’। সেই কমিটিতে কারা থাকবেন সেটাও নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    Nabanna

    এছাড়া নবান্নর নির্দেশিকায় ডিজিটাল আর্কাইভ ও হেরিটেজ সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সকল জেলাশাসক, অতিরিক্ত মুখ্যসচিব, পুলিশ সুপার, বিডিও, এসডিও ও জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। একইসঙ্গে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মাথা গরম হলে মুখ্যমন্ত্রী সহ SP কে স্যা*টা*ভা*ঙ্গা মারের হুশিয়ারি হুমায়ুন কবিরের
    Next Article
    অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে এই কারণে, সুবিধা পেতে আগে থেকেই সতর্ক হন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment