Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-জলেশ্বর মেমু নিয়ে সুখবর! কবে কোথা থেকে চলবে ট্রেন, দেখে নিন

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রেল যাত্রীদের জন্য রয়েছে সুখবর। জলেশ্বর ইয়ার্ডে কাজের জন্য বেশ কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব রেলে তরফ থেকে একটু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল (Indian Railways)। ওই বিজ্ঞপ্তিতে খড়গপুর শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়। যার মধ্যে নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হাওড়া জলেশ্বর মেমু লোকাল ট্রেন। এই ট্রেনটি বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েন রেল যাত্রীরা। তবে এবার যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত বদল করেন রেল কর্তৃপক্ষ। অবশেষে আংশিকভাবে এই মেমো লোকাল ট্রেনটি চালানোর ঘোষণা করা হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

    ফের চলবে হাওড়া-জলেশ্বর মেমু ট্রেন, জেনে নিন রুট (Indian Railways)

    রেলের পূর্ব নির্দেশ অনুযায়ী, ট্রেন বাতিলের খবর সামনে আসতে খুবই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীরা। এরপর বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে, বেলদা স্টেশন এর ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই প্রবল জনমত ও যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাওড়া জলেশ্বর মেমু লোকাল পুনরায় চালানো সিদ্ধান্ত গ্রহণ করেন (Indian Railways)।

     Indian Railways Howrah-Jaleswar MEMU train to run again

    আরও পড়ুন: অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা

    দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী, ৬৮০০৭/৬৮০০২ হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু ট্রেনটি আংশিকভাবে চালানো হবে। এছাড়াও ২৬ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০৭ হাওড়া-জলেশ্বর মেমু ট্রেনটি জলেশ্বরের বদলে বেলদা স্টেশনে যাত্রা শেষ করবে।

    পাশাপাশি ২৭ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৬৮০০২ জলেশ্বর-হাওড়া মেমু ট্রেনটি জলেশ্বরের পরিবর্তে বেলদা স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে। এই বিষয়ে রেল সূত্রে জানান হয়েছে, ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু ২৬ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ও ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু ২৭ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

    প্রসঙ্গত, যাত্রীদের যাতে খুব বেশি অসুবিধা না হয় তার জন্য নন ইন্টারলকিং এর কাজ চলাকালীন বিকল্প পরিষেবার ব্যবস্থা করা হয়েছে এবং হাওড়ার সাথে সরাসরি যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে খড়গপুর ডিভিশন যথেষ্ট তৎপর। তবে অযথা হয়রানি এড়াতে যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    তোলাবাজি করলেই গ্রেফতার, যেতে হবে জেল! পুলিশকে পাশে নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের
    Next Article
    ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment