Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গানের লাইনই হয়ে উঠল বাস্তব, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, দায় স্বীকার ‘গোগি গ্যাং’-এর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও গুলিতে নিহত জনপ্রিয় গায়ক। উত্তরপ্রদেশে হামলাকারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মাত্র ৩৫ বছর বয়সেই প্রাণ হারালেন গায়ক তথা অঙ্কিত বালিয়ান (Ankit Baliyan)। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ। । জানা গিয়েছে, শরীরচর্চা শেষে জিমের বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে চার দুষ্কৃতী। মোট ২০ রাউন্ড গুলি চলে বলে খবর। মাথায় সরাসরি গুলি লাগে গায়কের। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

    গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু জনপ্রিয় গায়কের (Ankit Baliyan)

    জানা গিয়েছে, বুধবার শরীরচর্চার পর জিম থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে সবেমাত্র গাড়িতে উঠতে যাচ্ছিলেন অঙ্কিত। তখনই বন্দুকবাজ দুষ্কৃতীরা হামলা করে তাঁর উপরে। অঙ্কিত ঘটনাস্থলে লুটিয়ে পড়তেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এই হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত ‘গোগি গ্যাং’।

    Singer ankit baliyan shot dead

    দায় স্বীকার গ্যাং এর: দাবি করা হয়েছে, তাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছিলেন অঙ্কিত। এমনকি গ্যাংয়ের কিছু ঘটনা নিয়ে গানও বানিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। গোগি গ্যাং এর সদস্য ভোলু শাহপুরিয়া এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘এই তো সবে শুরু। প্রত্যেকের সময় আসবে’।

    আরও পড়ুন : ৫০,০০০ টাকা জরিমানা থেকে ৭ বছরের জেল! LPG গ্যাস সিলিন্ডার নিয়ে এই ভুল করছেন না তো?

    কী কারণে খুন: উত্তরপ্রদেশের শামলীর বাসিন্দা হলেও বেশ কিছু বছর ধরে হরিয়ানার রোহতাক এবং সোনিপতে থাকছিলেন অঙ্কিত (Ankit Baliyan)। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে কোন দলের হয়ে দাঁড়াবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের অনুমান, অঙ্কিতকে খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রও থাকতে পারে।

    আরও পড়ুন : দেশের ৭ টি ব্যস্ত রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনা, ৩ টি রয়েছে বাংলাতেই, এবার কনফার্ম হবে টিকিট?

    উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লেখেন, খুবই নিন্দনীয় ঘটনা। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা একেবারে শূন্যে নেমে এসেছে। উত্তরপ্রদেশে জাঠদের নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    অলিম্পিকে কেন পিছিয়ে থাকে ভারত? প্রধানমন্ত্রী মোদী জানালেন ‘কঠোর সত্য’, দিলেন বিশেষ পরামর্শও
    Next Article
    কয়েক ঘন্টাতেই নিশ্চিহ্ন একের পর এক শহর! নিখোঁজ ৩০০ ভারতীয়, কী জানালেন নেপালের বিদেশমন্ত্রী?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment