Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর মাত্র একটা টেস্টে করতে হবে এই বিশেষ কাজ! তাহলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন শুভমান গিল

    9 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ফলে জেতার জন্য অত্যন্ত ভালো জায়গায় পৌঁছে গিয়েছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে তারপর শ্রীলঙ্কাকে ফলো অন করতে বাধ্য করে ভারতীয় দল। আর এই ম্যাচে ভারত কতটা দাপট দেখাচ্ছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত হয়। এর ফলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) ছোঁয়ার জন্য অত্যন্ত ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন শুভমান।

    কলম্বো টেস্টের চতুর্থ দিনের শেষে ফলো-অন করে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রান করে অল-আউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুঁইয়ে ২২৯ রান তুলেছে চতুর্থ দিনের শেষ অবধি। হাতে ৪ উইকেট নিয়ে তাদের লিড আপাতত ১৬ রানের। গত দুই দিনে ভারতীয় দলের বোলাররা অসাধারণ বোলিং করেছে। ফলস্বরূপ ভারত এই টেস্টে চালকের আসনে।

    এই টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কা যখন অলআউট হয় তখন তারা ভারতের প্রথম ইনিংসের স্কোর থেকে ২১৩ রানে পিছিয়ে ছিল। শুভমান গিল চাইলে নিজের দলকে দিয়ে ব্যাটিং অনুশীলন করাতে পারতেন। কিন্তু তার বদলে তিনি ফলো অন করান শ্রীলঙ্কাকে। আর এই নিয়ে নিজের স্বল্পদৈর্ঘ্যের টেস্ট কেরিয়ারে ইতিমধ্যেই তিনি বেশ কয়েকবার বিপক্ষকে ফলো অন করিয়েছেন।

    আরও পড়ুন: ভারত জিতলেও চাপ বাড়ছে গম্ভীর-গিল জুটির ওপর! BCCI-এর চাপে নভেম্বরে নেওয়া হবে কড়া সিদ্ধান্ত

    আর একটি ম্যাচে তিনি বিপক্ষকে ফলো অন করাতে পারলে ধোনি বা সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে বিরাট কোহলি। তবে শুভমান গিলের টেস্ট অধিনায়কত্বের কেরিয়ার যে দাপটের সাথে আরম্ভ হয়েছে, তাতে ভবিষ্যতে তিনি কোহলির রেকর্ড ভেঙে দিলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।

    আরও পড়ুন: ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার

    একনজরে দেখে নিন টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে বিপক্ষ দলকে সবচেয়ে বেশিবার ফলো-অন করানো অধিনায়কদের তালিকা:

    ১. বিরাট কোহলি: ৮ বার
    ২. মহম্মদ আজহারউদ্দিন: ৭ বার
    ৩. মহেন্দ্র সিংহ ধোনি ও সৌরভ গাঙ্গুলী: ৪ বার
    ৪. শুভমান গিল: ৩ বার

     

    Click here to Read More
    Previous Article
    রোধ করা যাবে স্ক্যাম এবং অ্যাকাউন্ট হ্যাকিং! WhatsApp-এ এল নতুন সিকিউরিটি ফিচার্স
    Next Article
    আজ খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment