Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অলিম্পিকে কেন পিছিয়ে থাকে ভারত? প্রধানমন্ত্রী মোদী জানালেন ‘কঠোর সত্য’, দিলেন বিশেষ পরামর্শও

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: অলিম্পিকে (Olympics) ভারতের (India) পারফরম্যান্স প্রসঙ্গে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অলিম্পিকে অতীতে যেসব খেলায় ভারত অংশ নেয়নি, সেগুলিতে অংশগ্রহণ বাড়ালেই দেশের পারফরম্যান্স উন্নত হতে পারে। ভার্চুয়ালি ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’-এর জন্য বিভিন্ন স্থানে সমবেত শত শত ক্রীড়াবিদ, ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি শুধু পদক জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটিকে দেশ গঠন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলাই লক্ষ্য।

    অলিম্পিকের (Olympics) ফলাফলের প্রসঙ্গে কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?

    নরেন্দ্র মোদী জানান যে, অলিম্পিকে বিভিন্ন ধরণের খেলাধুলা থাকলেও, ভারতীয় দলগুলি তার অর্ধেকেরও কম খেলায় অংশগ্রহণ করে। তিনি এটিকে একটি ‘কঠোর সত্য’ বলে অভিহিত করেছেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারত তালিকাভুক্ত ৩২ টি খেলার মধ্যে ১৬ টিতে অংশগ্রহণ করেছিল।

    Why India lags behind in Olympics? PM Modi reveals 'harsh truth'?

    প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘মোট পদক সংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতাই করি না। কয়েক দশক ধরে এটাই হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশগুলি ওইসব খেলায় পদক জেতে, আর আমরা অংশগ্রহণই করি না’ মোদী বলেন, ‘পদকের সংখ্যা বাড়াতে হলে আমাদের এই খেলাগুলিতেও দক্ষতা অর্জন করতে হবে।’

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত! টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন সেহবাগ ও দ্রাবিড় পুত্র

    ১৫ অগাস্টের ভাষণের কথা উল্লেখ করেন: জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী অলিম্পিকে ভারতের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণে ৫ থেকে ১৫ বছর বয়সীদের জন্য একটি দেশব্যাপী প্রতিভা অন্বেষণ অভিযান শুরুর ঘোষণা করেন।

    আরও পড়ুন: ভারতে SBI-র চেয়েও বড় ব্যাঙ্ক তৈরির প্রস্তুতি? কী পরিকল্পনা সরকারের?

    উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী বলেন, “এই ১৫ অগাস্ট লালকেল্লার প্রাচীর থেকে আমি জাতির উদ্দেশ্যে ভারতের ক্রীড়া রূপকল্প তুলে ধরেছিলাম। যখন আমি খেলাধুলার কথা বলি, তখন তা শুধু পদক জেতার বিষয় নয়। এর মূল উদ্দেশ্য হল ভারতের ক্রীড়া শক্তি এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত ভারত গড়ে তোলা।’

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনায় এখনও ‘আন্ডার প্রসেস’? কবে হবে ভেরিফিকেশন? জানুন
    Next Article
    গানের লাইনই হয়ে উঠল বাস্তব, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, দায় স্বীকার ‘গোগি গ্যাং’-এর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment