Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনায় এখনও ‘আন্ডার প্রসেস’? কবে হবে ভেরিফিকেশন? জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে এখনও চিন্তায় রাজ্যের বহু মহিলা। কারও অ্যাকাউন্টে জুন বা জুলাই মাসে টাকা ঢুকেছে, কিন্তু আগস্টে আর টাকা আসেনি। অনেকের আবেদনে এখনও ‘Under Process’ দেখাচ্ছে। কবে আবেদন যাচাই হবে, আর কবে টাকা মিলবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে ‘Under Process’ দেখালেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে, এমনটা নয়।

    Annapurna Yojana : কবে যাচাই হবে ‘Under Process’ আবেদন?

    রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ১ কোটি ৮০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১ কোটি ৪৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। প্রায় ১৭ লক্ষ আবেদন বাদ পড়েছে। আর বাকি আবেদন এখনও ‘Under Process’ অবস্থায় রয়েছে।

    বিশেষ করে যাঁরা অফলাইনে আবেদন করেছিলেন, তাঁদের তথ্য আবার যাচাই করে অনলাইন পোর্টালে তোলা হচ্ছে। এত বেশি আবেদন একসঙ্গে যাচাই করতে গিয়ে সময় লাগছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। কিন্তু যাঁদের আবেদন এখনও যাচাই হয়নি, তাঁদের টাকা এখনও আসেনি। অন্যদিকে, যাঁদের আবেদন ‘Further Verification’-এ ছিল, তাঁদের তথ্য আবার পরীক্ষা করা হয়েছে। যাচাইয়ের পর যোগ্য বলে প্রমাণিত হওয়ায় তাঁদের টাকা দেওয়া হয়েছে।

    এখন প্রশ্ন, ‘Under Process’ থাকা আবেদন কবে যাচাই হবে? এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে বিভিন্ন ব্লক ও বিডিও অফিসে যাচাইয়ের কাজ চলছে। প্রতিদিন নতুন আবেদনও জমা পড়ছে। তাই এই যাচাইয়ের কাজ শেষ হলে ধাপে ধাপে ‘Under Process’ থাকা আবেদনগুলিও দেখা হবে বলে মনে করা হচ্ছে। যোগ্য হলে তাঁদেরও টাকা দেওয়া হতে পারে।

    How to file a complaint in Annapurna Yojana portal explained

    আরও পড়ুনঃ ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা-সহ ২০ জন

    যাঁদের আবেদন অনেকদিন ধরে একই জায়গায় আটকে রয়েছে, তাঁরা কাছের পুরসভা বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে শুধু ‘Under Process’ দেখাচ্ছে বলে এখনই ধরে নেওয়ার কারণ নেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে (Annapurna Yojana)।

    Click here to Read More
    Previous Article
    বাংলা জুড়ে ৯ কোটি টাকার মেগা রাখি উৎসব, ২৫ লক্ষের বেশি রাখি বিলি করবে সরকার
    Next Article
    অলিম্পিকে কেন পিছিয়ে থাকে ভারত? প্রধানমন্ত্রী মোদী জানালেন ‘কঠোর সত্য’, দিলেন বিশেষ পরামর্শও

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment