Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাখির দিনে কেমন থাকবে আবহাওয়া? কলকাতা-সহ জেলায় পূর্বাভাস জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: একটা নিম্নচাপ কাটতে না কাটতে ফের বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে রাজ্যে ফের বৃষ্টি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিনের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এছাড়াও সপ্তাহ শেষে বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কিছুদিন আগে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি দেখা দিয়েছিল। তবে তার রেশ কাটতে না কাটতে বঙ্গোপসাগরের ওপর আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

    South Bengal Weather forecast for Kolkata and the districts

    আরও পড়ুন: ঝাল-সর্ষে নয়, ভুনা পাবদায় জমুক বর্ষার ভোজ! রইল রেসিপি

    এর ফলে রাজ্যের বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাতাসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। যার ফলে এখনো দক্ষিণবঙ্গ থেকে গরম কমবে না।

    তবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত হবে এ সপ্তাহ শেষ পর্যন্ত। ‌ বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে শুক্রবারে পর থেকে কিছুটা হলেও বৃষ্টি দাপট বাড়তে পারে। সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু উত্তরবঙ্গে কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু শনিবার থেকে ধীরে ধীরে উত্তরে বৃষ্টি সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস রয়েছে (South Bengal Weather)।

    Click here to Read More
    Previous Article
    মঙ্গলবার রাতে শেষবার কথা, হড়পা বানের পর থেকেই নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment