Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে! গোবিন্দার স্ত্রীর অভিযোগে কী বললেন ব্যক্তিগত সহকারী?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: বলিউডে আবারও বিচ্ছেদের মেঘের ঘনঘটা। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। তিনি সম্প্রতি দাবি করেন, চর্চিত প্রেমিকা কোমল রানির সঙ্গে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন অভিনেতা। এবার এ বিষয়ে মুখ খুললেন গোবিন্দার ব্যক্তিগত সহকারী।

    গোবিন্দার (Govinda) বিরুদ্ধে বড় অভিযোগ স্ত্রীর

    জানা গিয়েছে, রাখি সাওয়ান্তের সঙ্গে ফোনে কথোপকথনের সময় বিবাহ বিচ্ছেদের মামলা করার কথা জানান সুনীতা। সেখানেই তিনি দাবি করেন, কোমলের সঙ্গে বিয়ের পরিকল্পনার কথা জানতে পেরেই নাকি বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করেন তিনি।

    Sunita accused govinda for extra marrital

    কী বললেন আপ্তসহায়ক: সুনীতার এই দাবি নিয়ে রীতিমতো বিস্মিত গোবিন্দার ব্যক্তিগত সহায়ক শশী। তিনি বলেন, এমন কথা তিনি প্রথম বার শুনছেন। এমন কিছুই নেই, আর হবেও না। গোবিন্দার দ্বিতীয় বিয়ের কোনও প্রশ্ন নেই। সুনীতা তাঁর একমাত্র স্ত্রী।

    আরও পড়ুন : ভরা মরশুমেও বাজার মন্দা, টাটকা ইলিশ কবে মিলবে? কী বলছেন মৎস্যজীবীরা?

    বিচ্ছেদ নিয়ে জলঘোলা: শশী বলেন, গোবিন্দা (Govinda) যদি এই বিয়ে ভাঙতে চাইতেন এবং নতুন বিয়ে করতে চাইতেন, তাহলে তিনিই প্রথম বিচ্ছেদের আবেদন করতেন। কিন্তু সুনীতা প্রথম বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন। আবার পরে সেই আবেদন প্রত্যাহার করেন তিনি।

    আরও পড়ুন : বর্ষার দুপুরে জমজমাট, তেল মশলায় কষিয়ে রাঁধুন ভুনা চিংড়ি, গরম ভাতে দারুণ

    শশী আরও বলেন, গোবিন্দা এবং সুনীতা দুজনেই পরিণত মানুষ। অভিনেতা কখনও প্রকাশ্যে স্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলেননি। বরং সুনীতাই বারংবার তাঁদের ব্যক্তিগত জীবনের কথা বাইরে নিয়ে এসেছেন।

    Click here to Read More
    Previous Article
    ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার
    Next Article
    'পড়াশোনা শিখছো কি ভাতা নেওয়ার জন্য?’ ভাতা প্রকল্প বন্ধের দাবিতে বিস্ফোরক আইনজীবী সংগীতা দাস

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment