Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খালি গলায় গান গেয়েই লক্ষ লক্ষ মন জয়, পেশাদার মঞ্চের স্বপ্ন ছুঁতে কোমর বাঁধছেন তানিয়া

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : মনের ইচ্ছাটাই আসল, সুযোগ আপনা আপনি আসবে। এর অন্যতম বড় উদাহরণ সঙ্গীতশিল্পী তানিয়া চৌধুরীর (Taniya Chowdhury)। না, এখনও বড় মঞ্চে পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ তাঁর হয়নি। কিন্তু পেশাদার মঞ্চ ছাড়াই তাঁর গান পৌঁছে গিয়েছে লক্ষ লক্ষ শ্রোতার কাছে। সৌজন্যে সোশ্যাল মিডিয়া। কোনও রকম বাদ্যযন্ত্র ছাড়াই শুধুমাত্র খালি গলায় গাওয়া তাঁর একটি গান ইতিমধ্যেই ভাইরাল।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তানিয়ার (Taniya Chowdhury) গান

    বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ হওয়া মানে কার্যত ভাগ্য খুলে যাওয়া। এই তালিকায় নতুন সংযোজন তানিয়া চৌধুরী। তবে ইনস্টাগ্রামে লক্ষাধিক মানুষের কাছে তাঁর গান পৌঁছে যাবে, সেকথা কখনোই ভাবেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয়তা তাঁর কাছে এক বড় সাফল্যের মাইলফলক। যাঁরা তাঁর গান শুনেছেন, তাঁর প্রশংসা করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া।

    Taniya Chowdhury new song going viral on Instagram

    ছোট থেকেই সঙ্গী সঙ্গীত: ছোট থেকে বড় হওয়ার পথে তানিয়ার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল সঙ্গীত। মাত্র ৬ বছর বয়স থেকেই শুরু তাঁর সঙ্গীত সফর। আর এই সফরে বাবা মাই ছিলেন তানিয়ার অনুপ্রেরণা। পরবর্তীতে শ্রেয়া ঘোষাল এবং জয়তী চক্রবর্তীর মতো শিল্পীদের গান তাঁর সঙ্গীত কেরিয়ারকে প্রভাবিত করে। তবে বাবা, মা আর বড় ভাই আজও তানিয়ার সবথেকে বড় শক্তির জায়গা। পরিবারের সমর্থন তাঁর সঙ্গীত কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয়।

    আরও পড়ুন : শাপে বর, নিম্নচাপ কাটতেই টন টন ইলিশ ওঠার সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা

    আরও বড় স্বপ্ন তানিয়ার: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেকের কাছে চেনা নাম তানিয়া (Taniya Chowdhury)। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নন তিনি। তাঁর স্বপ্নটা আরও বড়। আসলে গান তো তাঁর কাছে শুধুই একটা শখের জায়গা নয়, এটা তাঁর এক স্বপ্ন যা তিনি ছোট থেকে লালন করে এসেছেন। ভবিষ্যতে আরও বড় সুযোগের অপেক্ষায় নিজেকে তৈরি করছেন তানিয়া।

    আরও পড়ুন : ৯ টি ট্রেনের টার্মিনাল বদল, হাওড়ার বদলে কোন স্টেশনে পৌঁছাবে ট্রেন?

    বাবা মায়ের কাছে সঙ্গীতের হাতেখড়ি। জীবনের অন্যতম বড় স্তম্ভ, এই মানুষ দুটোর স্বপ্নপূরণও তানিয়ার লক্ষ্য। বাবা মায়ের মুখে গর্বের হাসি- সেটাই দেখার জন্য নিজের লক্ষ্যের দিকে ছুটে চলেছেন তানিয়া।

    Click here to Read More
    Previous Article
    রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড
    Next Article
    অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment