Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ICC ও BCCI শাস্তি দিচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের? এবার মাঞ্জরেকরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া যশস্বী জয়সওয়ালের

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আউট হয়ে মাঠের মাঝেই লঙ্কান বোলারের সাথে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিছুদিন আগে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার সময় একইরকম বিতর্কে জড়িয়েছিলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বা ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাদের লঘু দণ্ডে দণ্ডিত করেছেন, এমন অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর (Sanjay Manjrekar)।

    কি ঘটেছিল জয়সওয়ালের সঙ্গে?
    শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৪৫ রানের ব্যক্তিগত স্কোরে নিজের উইকেট খুঁইয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন যশস্বী। কিন্তু আচমকাই তিনি মাঠে ফিরে আগ্রাসীভাবে উদযাপন করতে থাকা আসিথা ফার্নান্দোর মুখোমুখি হয়ে তর্ক শুরু করেন। এরপর তাকে হেলমেট পড়া অবস্থায় মাথায় গুঁতোও মারেন তিনি। তারপর শ্রীলঙ্কার অন্যান্য ক্রিকেটারদের তৎপরতায় ঝামেলা আর বাড়েনি। কিন্তু দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি-এর ২৫ শতাংশ কাটা যায়।

    বৈভব সূর্যবংশীও হারিয়েছিলেন মেজাজ:
    এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ খেলতে নেমে নিজের উইকেট খোয়ানোর পর একইভাবে বিতর্কে জড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। সেই ম্যাচে সুপার ওভারে হেরেছিল ভারতীয় ‘এ’ দল। কিন্তু শ্রীলঙ্কার কিছু ক্রিকেটারদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়েছিলেন তিনি। ফলস্বরূপ তার ম্যাচ ফি-এর ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।

    আরও পড়ুন: ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, ICC ক্রমতালিকায় বড় লাফ পন্থের! ছুঁলেন শুভমান গিলকে

    কিন্তু রাজস্থান রয়‍্যালসের দুই ওপেনারের জন্য এই শাস্তি যথেষ্ট নয় বলে দাবি করছেন সঞ্জয়। তিনি মনে করছেন তাদের আচরণ ক্রিকেট খেলাটির জন্য একটি অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মাঞ্জরেকর লেখেন, “প্রিয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, সম্প্রতি ‘ভারতীয় এ’ দলের হয়ে বৈভব এবং এখন জয়সওয়াল, আপনারা যদি তাদের এমন আচরণের জন্য পার পেয়ে যেতে দেন, তবে প্রকারান্তরে আপনারা তাদের এই ধরনের আচরণ বারবার করার অভ্যাসই গড়ে তুলছেন। এটি খেলার জন্য তো বটেই, এমনকি তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও মোটেও ভালো নয়।”

    আরও পড়ুন: কলম্বো টেস্টে ঐতিহাসিক ঘটনা! শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৪৬ বছরের পুরোনো কীর্তি ছুঁলেন জাদেজারা

    যশস্বী জয়সওয়ালের প্রতিক্রিয়া:
    তবে এই ব্যাপারে আগেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যশস্বী। ক্রীড়া বিশেষজ্ঞ হর্ষ ভোগলে তার এই আচরণ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে যশস্বী সরাসরি সকলকে বিষয়টি সম্পর্কে না জেনে মন্তব্য করতে নিষেধ করে কমেন্ট করেছেন। তার মতে ভারত সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার ওই ক্রিকেটার। তাই মাথা ঠান্ডা রাখতে না পেরে জবাব দিয়েছিলেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    'মমতা বন্দোপাধ্যায় বেরোলেই শুভেন্দু অধিকারী বন বন করে দৌড়ে বেড়াচ্ছে' চরম আক্রমণ কল্যাণের
    Next Article
    আজকের রাশিফল ২৭ অগাস্ট, প্রেমের জীবনে সুখের জোয়ার এই ছয় রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment