Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৬ অগাস্ট, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাঁদের শান্ত থাকা প্রয়োজন। অযথা ভয় পাবেন না। আপনার পরিশ্রম নিশ্চয়ই ইতিবাচক ফলপ্রদান করবেন যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা সন্ধ্যা নাগাদ একটি পার্কে বা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই ‘ওম কম কেতাবে নমঃ’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনি আজ একটি বড় অনুষ্ঠানের সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। নিজের কোনও কাজ আজ অন্যকে দিয়ে করাবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

    মিথুন রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও সৃজনশীল কাজে যুক্ত হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে নিম অথবা অন্য মেডিসিনাল সাবান ব্যবহার করুন।

    কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। শরীর চর্চার প্রতি মনোযোগ দিন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

    সিংহ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ স্কুলের পড়ুয়াদের তাদের প্রজেক্টের কাজ শেষ করতে সাহায্য করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা আজ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ফুল, মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম উত্তর বা উত্তর-পশ্চিম দিকে রাখুন।

    কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির জাতক-জাতিকাদের বেশি করে বই পড়া উচিত। এর ফলে একাধিক সমস্যার সমাধান তাঁরা পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি বটগাছের পুজো করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালান।

    তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপের রোগীরা রক্তচাপ কমানোর লক্ষ্য এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার সময়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কিছু নতুন চুক্তির মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত লাভবান হবেন না। প্রেমের জীবনে অবশ্যই তিক্ততা মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লোককে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু অর্পণ করার পর সেই লাড্ডু অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড়, গম, ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।

    ধনু রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাবা-মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়। তাঁদের কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন। প্রেমের জীবনে আজ আপনি এটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বিদেশে চাকরির আবেদনের কথা ভাবছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পাখিকে সাত রকমের শস্য খেতে দিন।

    আরও পড়ুন: বড় পদক্ষেপ রোহিত শর্মার! গেমিংয়ের দুনিয়ায় ‘এন্ট্রি’ নিলেন হিটম্যান

    মকর রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে। একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে এবং মন ভালো রাখার জন্য ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল অথবা বীজ অর্পণ করুন।

    আরও পড়ুন: সফর শেষ! আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

    কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসী হয়ে করুন। কর্মক্ষেত্রে আপনাকে প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করতে হবে। এই রাশির ব্যবসায়ীরা আজ একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
    প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র এবং অভাবী পড়ুয়াদের বই, লেখার সরঞ্জাম, পড়াশোনার সামগ্রী এবং স্কুলের ইউনিফর্ম দান করুন। এর ফলে প্রেমের জীবনেও সুখ এবং শান্তি বজায় থাকবে।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্য বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যাপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

    Click here to Read More
    Previous Article
    ব্রাজিল ম্যাচের প্রস্তুতি নিতে বিশ্বকাপ খেলা এই দেশের বিরুদ্ধে খেলবে ভারত! বড় চ্যালেঞ্জ খালিদ জামিলদের সামনে
    Next Article
    আজকের রাশিফল ২৫ অগাস্ট, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment