Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই বছর আগে নিজের হঠকারিতার কারণে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ (Rishabh Pant)। তারপর তিনি আর কোনওদিন ক্রিকেট খেলতে পারবেন কিনা সেই নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। তারপর কাট টু ২০২৬ সালের ভারতের শ্রীলঙ্কা সফর। এই সিরিজের মধ্যে দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নেমে একাধিক রেকর্ড ভাঙলেন ভারতের তারকা উইকেটরক্ষক।

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আপাতত ৩ ইনিংসে দুটি অর্ধশতরান করে আইসিসি ক্রমতালিকায় ৬ ধাপ এগিয়ে শীর্ষ ১০ ব্যাটারদের মধ্যে প্রবেশ করেছেন পন্থ। তিনি এবং ভারতের অধিনায়ক শুভমান গিল যুগ্মভাবে রয়েছেন সপ্তম পজিশনে। দুই তারকাই এই মুহূর্তে ৭১১ রেটিং পয়েন্টের মালিক। এই দুই তারকার ব্যাট ধারাবাহিকভাবে ভারতীয় দলকে গত কয়েক মাস ধরে ভরসা যোগাচ্ছে।

    এর পাশাপাশি রিশভ পন্থ আরও একটি কীর্তি গড়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে শুভমান গিলকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গিয়েছেন পন্থ। এই নির্দিষ্ট প্রতিযোগিতায় দুজনে জনসংখ্যক ম্যাচ খেলেছেন। গিলের নামের পাশে রয়েছে ২৯১৭ রান। রিশভ পন্থ করেছেন ২৯৪৮ রান। তবে শুভমান গিল এই রানের বেশিরভাগটাই করেছেন একজন ওপেনার হিসেবে। সেখানে পন্থ চিরকাল ব্যাটিং করেছেন পাঁচ বা ছয় নম্বরে। এই ঘটনাই প্রমাণ করে তিনি কতটা ধারাবাহিক।

    আরও পড়ুন: ICC ও BCCI শাস্তি দিচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের? এবার মাঞ্জরেকরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া যশস্বী জয়সওয়ালের

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৮৯ বলে ৬ টি চার ও ২ টি ছক্কা সহযোগে তিনি খেলেন ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। ধ্রুব জুরেলের সাথে তার পার্টনারশিপ ভারতীয় দলকে চালকের আসনে বসিয়ে দেয়। সেই সঙ্গে ধোনিকে টপকে ভারতীয় দলের উইকেটরক্ষকদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে বিদেশের মাঠে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন পন্থ।

    আরও পড়ুন: বড় ক্ষতি হয়ে যাবে বৈভব সূর্যবংশীর! এখন থেকেই সতর্ক করেছেন রাহুল দ্রাবিড়

    তবে টেস্ট ক্রিকেটে অসাধারণ ছন্দে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে তিনি আর নিয়মিত নন। ওডিআই ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই তিনি ভারতীয় দলে জায়গা হারিয়েছেন। এমনকি আইপিএলের মঞ্চেও তিনি অস্বাভাবিক রকমের ফিকে। ফলস্বরূপ তিনি পুরোপুরি ভাবে টেস্ট ক্রিকেটে মনোসংযোগ করছেন যার ফলে আখেরে লাভবান হচ্ছে ভারতীয় দলই।

     

    Click here to Read More
    Previous Article
    হাওড়া-জলেশ্বর মেমু নিয়ে সুখবর! কবে কোথা থেকে চলবে ট্রেন, দেখে নিন
    Next Article
    ৬০ হলেই বাস ভাড়া ফ্রি, দিতে হবে না কোনও টাকা! মহিলাদের জন্য নতুন প্রকল্প বিজেপি সরকারের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment