Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফর্ম ৬-এ ‘বড় গলদ’, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় SIR-এর নথি যাচাই ঘিরে নতুন মোড়। ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঞ্চ। একই সঙ্গে ফর্ম ৬ নিয়ে বড় ধরনের টেকনিক্যাল গলদের অভিযোগ তুলে তা চ্যালেঞ্জ করতে চলেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। শুনানিতে আধার-জালিয়াতির প্রসঙ্গও উঠে এসেছে।

    ফর্ম ৬-কে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে (Supreme Court)

    শুনানির সময় বাংলায় আধার-জালিয়াতির অভিযোগের প্রসঙ্গও সামনে আসে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলেও পর্যবেক্ষণ করে আদালত। শুনানি পর্বের শেষে এক সাক্ষাৎকারে অশ্বিনী উপাধ্যায় জানান, তিনি ফর্ম ৬-কে চ্যালেঞ্জ করতে চলেছেন। তাঁর দাবি, ফর্ম ৬-এ একটি বড় ধরনের টেকনিক্যাল গলদ রয়েছে, যা এখনও পর্যন্ত সংশোধন করা হয়নি।

    তিনি আরও বলেন, আধার আইন স্পষ্টভাবে বলছে আধার জন্মসনদ নয়। কিন্তু ফর্ম ৬-এ আধারকে জন্মসনদ হিসেবে গ্রহণযোগ্য বলা হয়েছে। তাঁর অভিযোগ, এটাই বড় ধরনের ভুল এবং কেন্দ্রীয় সরকার এখনও ফর্ম ৬ সংশোধন করেনি।

    ফর্ম ৬ কী?

    ফর্ম ৬ হল নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির আবেদনপত্র। কেউ যদি আগে ভোটার তালিকায় নাম না তুলেও থাকেন, অথবা অন্য এলাকা থেকে এসে নতুন কেন্দ্রে ভোটার হতে চান, তাহলে তাঁকে এই ফর্ম পূরণ করতে হয়।

    SIR-এ ফর্ম ৬-এর ভূমিকা

    নতুন ভোটার যুক্ত করার ক্ষেত্রে এই ফর্ম ব্যবহার হয়। ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকরা ফর্ম ৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারেন। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। অন্য বিধানসভা বা বুথ এলাকায় গেলে নতুন জায়গায় নাম তোলার জন্য ফর্ম ৬ প্রয়োজন হয়। SIR চলাকালীন নির্বাচন কর্তৃপক্ষ এই আবেদনগুলি যাচাই করে তথ্য সঠিক কি না তা নিশ্চিত করে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় নির্বাচন কমিশনের অধীনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে।

    ফর্ম ৬-এ আধারের ভূমিকা

    • আধার দেওয়ার উদ্দেশ্য মূলত পরিচয় যাচাই সহজ করা। এতে আবেদনকারীর তথ্য দ্রুত মিলিয়ে দেখা যায়।
    • একই ব্যক্তির একাধিক ভোটার আইডি যাতে না হয়, সেই কারণে ডুপ্লিকেট নাম আটকাতেও আধার ব্যবহার করা হয়।
    • নাম, জন্মতারিখসহ অন্যান্য তথ্য সঠিক রাখার ক্ষেত্রেও এটি কাজে লাগে।

    Supreme Court seeks explanation, dissatisfied with the cut-off for NEET PG score less than zero

    আরও পড়ুনঃ মমতার আর্জিতেই মান্যতা সুপ্রিম কোর্টের! SIR ইস্যুতে বড় মোড়

    তবে ঠিক এই জায়গাতেই বড় গলদ রয়েছে বলে দাবি অশ্বিনী উপাধ্যায়ের। তাঁর কথায়, ফর্ম ৬-এ আধার সংক্রান্ত যে উল্লেখ রয়েছে, তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি তিনি আদালতের (Supreme Court) নজরে আনতে চলেছেন। ফর্ম ৬-কে ঘিরে এই আইনি চ্যালেঞ্জ নতুন করে বিতর্ক তৈরি করল বাংলার ভোটার তালিকা নিয়ে।

    Click here to Read More
    Previous Article
    "স্বাধীনতার পর কেউ বাংলা ভাষাকে জাতীয় স্বীকৃতি দেয়নি, বিজেপি দিয়েছে", শুভেন্দু অধিকারী। Banglahunt
    Next Article
    বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment