Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আপডেট

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: ফেব্রুয়ারী মাসের শেষে বৃষ্টিতে ভিজবে বঙ্গ। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কতদিন চলবে বৃষ্টি? কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহ থেকেই ধীরে ধীরে গরম বাড়বে।

    আরও পড়ুন: ঘোষণা তো হল, কবে কার্যকর হচ্ছে সপ্তম পে কমিশন? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট

    কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা।

    south bengal weather(216)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    বৃষ্টির সম্ভাবনা উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি নেই। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    ফর্ম ৬-এ ‘বড় গলদ’, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ
    Next Article
    ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের জন্য হবে তিন পর্যায়ের প্রশিক্ষণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment