Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্ভোগ বাড়ছে রেলযাত্রীদের! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনের ট্রেন পরিষেবা ব্যাহত

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের দক্ষিণপূর্ব রেল যাত্রীদের জন্য রয়েছে দু:সংবাদ। কারণ আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ফের একবার রেল পরিষেবার ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এই সময় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেনে (Indian Railways) যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ও কোন কোন ট্রেন আংশিকভাবে যাত্রা করছে।

    শেষ মুহূর্তে বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রেল পরিষেবায় ধাক্কা (Indian Railways)

    রক্ষণাবেক্ষণ কাজের জন্য রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রোলিং ব্লক নেওয়া হয়েছে। এর ফলে বেশ কিছু ট্রেন যেমন বন্ধ থাকছে। তেমন বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।  টাইম টেবিল দেখে নিন (Indian Railways)।

    আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪, ২৬, ২৭ এবং আগামী ১ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড়াও আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার। ২৩ ফেব্রুয়ারি বাতিল ছিল ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম মেমু প্যাসেঞ্জার।

    Indian Railways big last-minute announcement rail services hit in Adra division

    আরও পড়ুন: বিয়ের মরশুমে বড় টুইস্ট! কলকাতায় আজ ২২ ও ২৪ ক্যারেট গহনার লেটেস্ট রেট জানুন

    পাশাপাশী যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২৬, ২৮ ফেব্রুয়ারি ও আগামী ১ মার্চ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আজ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে।

    যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার। ২৩ ফেব্রুয়ারি আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর- আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ও আগামী ১ মার্চ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।

    তাছাড়া ২৩ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ১ মার্চ বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। এই ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য স্বাভাবিক বসতই অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    দেশজুড়ে মাওবাদ নির্মূলে কাউন্টডাউন শুরু, ৩১ মার্চের লক্ষ্য স্থির করলেন অমিত শাহ
    Next Article
    বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ভিজবে কলকাতাও: আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment