Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ভিজবে কলকাতাও: আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের বৃষ্টি রাজ্যে। আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। সবমিলিয়ে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই হঠাৎ বর্ষণ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলবে রাজ্যে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই।

    আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের উপরে তাপমাত্রা। মার্চের শুরু থেকেই গরম আরও বাড়বে বলে পূর্বাভাস।

    আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল রাঁচি-দিল্লি এয়ার অ্যাম্বুলেন্স, রোগী-চিকিৎসক সহ সওয়ার ছিলেন ৭ জন

    হাওয়া অফিস বলছে, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

    south bengal weather(216)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    সাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলায়। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। ফেব্রুয়ারি শেষ হতেই বিদায় নেবে শীতের আমেজ। বাড়

    Click here to Read More
    Previous Article
    দুর্ভোগ বাড়ছে রেলযাত্রীদের! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনের ট্রেন পরিষেবা ব্যাহত
    Next Article
    সুখবর গৃহস্থের! দেশজুড়ে কমছে রান্নার তেলের দাম, জানুন কবে থেকে কার্যকর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment