Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুপুরের মধ্যেই স্টক শেষ, খালি হাতেই ফিরলেন অনেকে, ফের কবে খুলবে মদের দোকান?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামী ২৯ তারিখ বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এবার ভোটের আবহে রাজ্যে মদ কেনাবেচা নিয়ে বিশেষ কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় ঝাঁপ ফেলেছে মদের (Alcohol) দোকান। এদিন সন্ধ্যা ছটা বাজতেই শহর এবং শহরতলির একাধিক মদের দোকান এবং বার বন্ধ করে দেওয়া হয়েছে। ভোটের পর ৩০ এপ্রিল ফের খুলবে দোকান।

    মদের (Alcohol) চাহিদায় মুহূর্তে শেষ স্টক

    আবার আগামী ৪ মে ভোটের ফলাফলের দিন বন্ধ থাকবে দোকান। তাই আগে থেকেই সুরা মজুত রাখতে মরিয়া হয়ে উঠেছিলেন সুরাপ্রেমীরা। শুক্র আর শনিবার থেকেই অনেকে পছন্দের মদ কিনে রাখতে শুরু করেছিলেন। কিন্তু অতিরিক্ত ভিড় আর চাহিদায় খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে।

    Alcohol stock empty on Saturday before shop closing

    দুপুরেই শেষ স্টক: প্রথম দফার ভোট ছিল ২৩ এপ্রিল। তার জন্য ২০ এপ্রিলই বন্ধ করে দেওয়া হয়েছিল মদের দোকান। শুক্রবার ফের খুলতেই উপচে পড়ে ভিড়। শনিবার দিনও ছবিটা ছিল একই রকম। দুপুরের মধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছিল বহু দোকানে। তার জেরে বিকেলে সময়ের মধ্যে গিয়েও মদ পাননি অনেকে।

    আরও পড়ুন : ‘আর জি করের ঘটনার পরও শিক্ষা হয়নি’, শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় সরব শমীক ভট্টাচার্য

    কী জানান ব্যবসায়ীরা: মদের (Alcohol) দোকানের মালিকরা জানান, এমনি সময়ে সারা দিনে যে পরিমাণ মদ বিক্রি হয়, শুক্রবার দুপুরের মধ্যে তার কয়েক গুণ বেশি মদ বিক্রি হয়েছে। এমনকি নতুন স্টক আসার পরেও শনিবার দুপুরের মধ্যেই তা শেষ হয়ে গিয়েছে।

    আরও পড়ুন : তৃণমূলের সঙ্গে যোগসূত্র? নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসনকে তোপ অমিত মালব্যর

    চারদিন টানা বন্ধ থাকার পর শুক্রবার দোকান খুলতেই হুড়োহুড়ি পড়ে যায় সুরাপ্রেমীদের মধ্যে। শনিবার ফের বন্ধ হয়ে যায় দোকান। ব্যবসায়ীদের মতে, আচমকা দোকান বন্ধের কথা ঘোষণা করায় আগে থেকে পর্যাপ্ত মদ মজুত করে রাখার সুযোগ মেলেনি। সেই কারণেই সমস্যা হচ্ছে। এমনকি অনলাইনেও স্টক কার্যত শেষ।

    Click here to Read More
    Previous Article
    ব্যাংকে কাজ ফেলে রাখবেন না! মে মাসে ১২ দিন বন্ধ, তালিকা এক নজরে দেখে নিন
    Next Article
    ভোটের ডামাডোলে স্কুলে যাওয়া প্রশ্নের মুখে, ৪ মে অবধি অনিশ্চয়তা ঘিরে পড়ুয়ারা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment