Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তীব্র তাপপ্রবাহে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : দেশের একাধিক রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে তাপপ্রবাহ পরিস্থিতি। উত্তর ভারত থেকে শুরু করে মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় দিনের তাপমাত্রা ৪৩ পেরিয়েছে। অসহনীয় গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত। এই পরিস্থিতিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অতিরিক্ত গরমে কীভাবে সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি।

    তীব্র দাবদহে কী পরামর্শ মোদীর (Narendra Modi)

    দেশবাসীকে গরম থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী লিখেছেন, “দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যার ফলে দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হচ্ছে। আমি সমস্ত নাগরিককে যথাসম্ভব সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।” তিনি পরামর্শ দিয়েছেন, প্রয়োজন ছাড়া রোদে বের না হতে এবং বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে জল রাখতে। পাশাপাশি তৃষ্ণার্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

    বাড়ি বা দোকানের বাইরে মাটির কলসিতে পানীয় জল রাখার মতো উদ্যোগের প্রশংসাও করেছেন তিনি। স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, “অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা বমিভাবের মতো অস্বস্তিকে অবহেলা করবেন না। কেউ অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ তাঁকে ছায়ায় নিয়ে গিয়ে জল বা ORS দিন।” একই সঙ্গে গরমে কষ্ট পাওয়া পশুপাখিদের কথাও উল্লেখ করে বাড়ির ছাদ বা বারান্দায় তাদের জন্য জল রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এদিকে ভারত আবহাওয়া দফতর (IMD)-এর তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

    PM Narendra Modi's message to countrymen amid intense heatwave

    আরও পড়ুন : ককরোচ জনতা পার্টি ইস্যু এবার সুপ্রিম কোর্টে, কী বললেন প্রধান বিচারপতি?

    ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বান্দা ও মহারাষ্ট্রের ব্রহ্মপুরীতে তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি বেশি থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চরম দাবদাহে তেলঙ্গানায় ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চরম এই আবহাওয়ার মধ্যে প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষকে আরও সচেতন ও মানবিক হতে উৎসাহ জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও দিনে ২GB ডেটা, ধামাকা ‘ফ্রিডম অফার’ আনল BSNL
    Next Article
    লাহোরে ‘হিন্দু নাম’ ফেরানো নিয়ে বিতর্ক, চাপের মুখে নামবদল থামাল পাক পাঞ্জাব সরকার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment