Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিবার থেকেই রাজ্যে মিলবে ফ্রি সার্ভাইক্যাল ক্যানসার টিকা! কারা পাবেন, জানুন নিয়ম

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের মধ্যে জরায়ুমুখের ক্যানসারের সমস্যা এখন অনেকটাই বাড়ছে। বিশেষ করে কম বয়সে HPV ভাইরাসে সংক্রমণ হলে ভবিষ্যতে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। সেই কারণেই এবার কিশোরীদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ৩০ মে থেকে ১৪ থেকে ১৫ বছর বয়সি মেয়েদের বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা (Free Vaccine) দেওয়া শুরু হবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।

    সার্ভাইক্যাল ক্যানসার ফ্রি ভ্যাকসিন (Free Vaccine)

    স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই টিকাকরণ কর্মসূচিতে (Free Vaccine) রাজ্যের ১০ লক্ষেরও বেশি কিশোরীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। টিকাকরণ চলবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। ইতিমধ্যেই কয়েক লক্ষ টিকার ডোজ রাজ্যে পৌঁছে গিয়েছে। এই টিকা দেওয়া হবে HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য। চিকিৎসকদের মতে, এই ভাইরাস থেকেই পরে জরায়ুমুখের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। সবচেয়ে বড় সমস্যা হল, প্রথম দিকে এই রোগের তেমন কোনও লক্ষণ বোঝা যায় না। পরে রক্তপাত, কোমরে ব্যথা বা তলপেটে যন্ত্রণা শুরু হতে পারে।

    সরকারি তথ্য অনুযায়ী, এই টিকা ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে। এতদিন বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া গেলেও খরচ বেশি হওয়ায় অনেক পরিবার তা নিতে পারতেন না। এবার সেই টিকাই সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে (Free Vaccine) দেওয়া হবে। এই বিশেষ কর্মসূচি মোট তিন মাস ধরে চলবে। জুন মাসে স্কুলভিত্তিক তালিকা তৈরি ও সমীক্ষার কাজ হবে। জুলাই মাসে শুরু হবে মূল টিকাকরণ। আর অগাস্ট মাসে যাঁরা বাদ পড়বেন, তাঁদের জন্য আলাদা ক্যাম্প করা হবে।

    সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই এই টিকা দেওয়া হবে। যেখানে কোল্ড স্টোরেজ, ইন্টারনেট পরিষেবা ও জরুরি চিকিৎসার ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র সেই কেন্দ্রগুলিতেই টিকাকরণ হবে। সাধারণত সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত টিকা দেওয়া হবে। রেজিস্ট্রেশনের জন্য U-WIN পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে। চাইলে স্বাস্থ্যকর্মীদের সাহায্যেও রেজিস্ট্রেশন করা যাবে। টিকা নেওয়ার পরে ডিজিটাল সার্টিফিকেটও দেওয়া হবে।

    CM Suvendu Adhikari's big announcement regarding liquor shops

    আরও পড়ুনঃ BJP দরজা খুললেই তৃণমূলের ২০ সাংসদের ‘ফুল’ বদল? অপেক্ষায় কারা? বিস্ফোরক সৌমিত্র খাঁ

    স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, টিকা (Free Vaccine) নিতে আসার আগে খালি পেটে না আসাই ভালো। টিকা নেওয়ার পর কিছুক্ষণ পর্যবেক্ষণেও রাখা হবে। যেসব কিশোরী গুরুতর অসুস্থ, আগে কোনও টিকায় অ্যালার্জি হয়েছে বা গর্ভবতী, তাঁদের এই কর্মসূচির বাইরে রাখা হবে।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই, শেষমেশ সব পদ থেকে ইস্তফা কাকলির
    Next Article
    ‘তৃণমূলপন্থী’ নন বলে দাবি করেছিলেন, এবার FIR দায়ের কবীর সুমনের বিরুদ্ধে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment