বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দই এবং মধু দান করুন ও নিজেও সেবন করুন।
বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যদিও, অর্থ সঞ্চয় করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে ব্যক্ত করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ অবসর সময়টি আপনার মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। এটি আপনার খারাপ লাগতে পারে। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।
মিথুন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের পোশাক পরিধান করুন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষরা কপালে লাল রঙের তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান।
সিংহ রাশি: অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। শুধু তাই নয়, বাড়ির কোনও খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট, দুধ, মিষ্টি এবং টফি বিতরণ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। নিয়মিত শরীরচর্চা করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য গান গাইতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে খাবার খেতে দিন এবং সেই খাবারের নিজেও কিছুটা খান।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ মামা বাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আপনি আজ অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। একটি পার্কে বেড়াতে গিয়ে আজ আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যাঁর সঙ্গে পূর্বে আপনার বিবাদ হয়েছিল। আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মা এবং মায়ের বয়সী মহিলাদের সঙ্গে বাজার করে তাঁদের খুশি রাখুন এবং যত্ন নিন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদে রাখুন। আজ অন্যের ওপর নিজের কোনও সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করুন। এই রাশির পড়ুয়ারা আজ সময় নষ্ট করতে পারেন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়িতে ১০৮ দিন ধরে গঙ্গাজল ছিটিয়ে দিন। এটি আপনার উপকারে আসবে।
ধনু রাশি: আপনার রসিক মনোভাব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে নিজের গোপন তথ্যগুলি ভাগ করে নেওয়ার জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। আজ আপনি একজন বন্ধুকে সাহায্য করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার একটি পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে শিবলিঙ্গের মাথায় দুধ বা দই অথবা ঘোল অর্পণ করুন।
আরও পড়ুন: আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম? মধ্যপ্রাচ্যে সঙ্কটের আবহেই বাজিমাত করলেন মুকেশ আম্বানি
মকর রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন।
শুধু তাই নয়, কোনও নতুন প্রকল্প শুরু করার আগে আপনার ওপর বাবা-মায়ের আত্মবিশ্বাস থাকাও প্রয়োজন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।
আরও পড়ুন: ভারতসেরা ইস্টবেঙ্গল! অথচ, প্রিয় দলের সাফল্যের সাক্ষী হতে পারলেন না রাহুল, আক্ষেপ অনুরাগীদের
কুম্ভ রাশি: আপনি আজ একটি শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতে আজ আপনার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। একটি দীর্ঘস্থায়ী রোগের কারণে হাসপাতালে গিয়ে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। আপনি আজ কিছু বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনি ব্যস্ত হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মন ভালো রাখার লক্ষ্যে অবশ্যই জলে ভেজানো বাদাম খান।
মীন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফলতা সাহায্য করবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বিদ্বান এবং বিচারকদের প্রতি সম্মান প্রদর্শন করুন।
Previous Article
২২ বছরের অবসান, উচ্ছাসে মেতে উঠল বাঙাল ব্রিগেড
Next Article
বাড়ি নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন অভিষেক, গাড়ির কাচ নামিয়ে কড়া জবাব দিয়ে বললেন…