Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA মামলায় রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, কপাল খুলছে সরকারি কর্মীদের?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলা। এদিন আবারও বকেয়া ডিএ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যে নতুন সরকার গঠনের পর এই বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে? তা জানতে চেয়ে রাজ্যের কাছে ‘স্টেটাস রিপোর্ট’ চেয়েছে সর্বোচ্চ আদালত।

    ডিএ মামলায় ‘স্টেটাস রিপোর্ট’ তলব সুপ্রিম কোর্টের | Dearness Allowance

    বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানের রিপোর্টটি আদালতে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

    আদালতের নির্দেশ ছিল, বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মেটাতে হবে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। যদিও সরকারি কর্মীদের দাবি বকেয়া ডিএ মেটানোর কাজে খুব একটা অগ্রগতি হয়নি। পাশাপাশি যে পরিমাণ বকেয়া মেটানো হয়েছে তাও সকল কর্মী পায়নি বলে অভিযোগ।

    এদিন মামলাকারীদের তরফে আদালতে জানানো হয়, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব শীঘ্রই বৈঠক হবে সরকারি কর্মচারীদের। ইতিমধ্যেই বৈঠকের দিন স্থির হয়েছে। তাই এই মামলায় আরও কিছুটা সময় প্রয়োজন। এরপরই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলে জানায় সর্বোচ্চ আদালত।

    উল্লেখ্য, ডিএ ইস্যুতে আলোচনার জন্য আগামী ৩০মে শনিবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এদিন জানা যায় বৈঠকটি ১ জুন হবে বলে। পয়লা জুন নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হতে চলেছে।

    dearness allowance(190)

    আরও পড়ুন: শনিবার থেকেই রাজ্যে মিলবে ফ্রি সার্ভাইক্যাল ক্যানসার টিকা! কারা পাবেন, জানুন নিয়ম

    সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ, চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে।

    Click here to Read More
    Previous Article
    'গীতা পাঠের মাঠে নামাজ হচ্ছে, এর থেকে ভাল আর কিছু হয় না'
    Next Article
    তোলাবাজি থেকে অস্ত্র মজুতের অভিযোগ!পুলিশের জালে তৃণমূলের হেভিওয়েট নেতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment