Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাংকে কাজ ফেলে রাখবেন না! মে মাসে ১২ দিন বন্ধ, তালিকা এক নজরে দেখে নিন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: এপ্রিল মার্চ প্রায় শেষের দিকে। আর সামনেই আসতে চলেছে মে মাস। মে মাসে আপনার যদি ব্যাংকে গুরুত্বপূর্ণ কোন কাজ থেকে থাকে। তাহলে আপনি অতি শীঘ্রই সেই কাজগুলো করে রাখুন। কারণ আগামী মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে (Bank Holiday)। জেনে নিন বিস্তারিত।

    ব্যাংকে যাওয়ার আগে সতর্কতা, মে মাসে ১২ দিন ছুটি (Bank Holiday)

    সূত্রের খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে কোন কোন শহরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)। বুদ্ধ পূর্ণিমা এবং মে দিবস উপলক্ষে ১ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও আহমেদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, গ্যাংটক, জয়পুর, কোহিমা এবং শিলং ছাড়া বাকি সব শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের মতো নির্বাচনী রাজ্যগুলিতে এবং উপনির্বাচনগুলিতে ভোট গণনা করা হবে।

     Bank Holidays caution before visiting the 12 holidays in may

    আরও পড়ুন: কনফার্ম মিলবে সিট, পূর্ব রেলের স্পেশাল পরিষেবায় সামার ভ্যাকেশন হবে টেনশন ফ্রি

    ১৬ মে শুধুমাত্র একটি শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই শহরটি হলো গ্যাংটক। রাজ্য দিবস উপলক্ষে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৬ মে শুধুমাত্র একটি শহরেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। শহরটি হলো আগরতলা। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    ২৭ মে দেশজুড়ে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বকরিদ (ইদুল আযহা) উপলক্ষে এই দিনে বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধুমাত্র কয়েকটি শহরে ব্যাঙ্ক খোলা থাকবে। ২৮ মে দেশজুড়ে অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও মে মাসের এই ছুটিগুলো ছাড়াও রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ২ দিন বন্ধ থাকবে।

    এক নজরে দেখে নিন সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

    মে ৩ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    মে ৯ – মাসের দ্বিতীয় শনিবার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    মে ১০ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    মে ১৭ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
    মে ২৩ – মাসের চতুর্থ শনিবার – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে
    মে ২৪ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে
    মে ৩১ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

    Click here to Read More
    Previous Article
    মমতার এলাকাতে দাঁড়িয়েই পরিষেবা নিয়ে বড় বার্তা শুভেন্দুর
    Next Article
    দুপুরের মধ্যেই স্টক শেষ, খালি হাতেই ফিরলেন অনেকে, ফের কবে খুলবে মদের দোকান?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment