Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরিচয় ভাঁড়িয়ে মুম্বই থেকে কেনা হয় বিষ্ফোরক, দিল্লি বিষ্ফোরণ কাণ্ডে নয়া মোড়

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : ২০২৫ এর দিল্লি বিষ্ফোরণ (Delhi Blast) কাণ্ডে বড় তথ্য হাতে এল এনআইএর। ভুয়ো পরিচয় দিয়ে কীভাবে বিষ্ফোরক আনিয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর উন নবি, সেই তথ্য এবার হাতে এল এনআইএর। জানা যাচ্ছে, অনলাইন এবং অফলাইন দু ভাবেই কেনা হয়েছিল বিষ্ফোরক। ভুয়ো পরিচয় দিয়ে মুম্বইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে বিষ্ফোরক তৈরিতে ব্যবহৃত মশলা কেনেন অভিযুক্ত চিকিৎসক।

    দিল্লি বিষ্ফোরণ (Delhi Blast) কাণ্ডে বড় মোড়

    সূত্রের খবর, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিজেকে রাহুল ভাট নামে পরিচয় দিয়ে মুম্বইয়ের এক ব্যবসায়ীর থেকে মিক্সড মেটাল অক্সাইড কিনেছিলেন উমর। এটি বিষ্ফোরক তৈরির অন্যতম মশলা। সূত্রের খবর, মুম্বই থেকে বিষ্ফোরকের মশলা এসে হরিয়ানার আল ফালহা বিশ্ববিদ্যালয়ের সামনে। উমর নিজেই ওই ঠিকানায় বিষ্ফোরকের মশলা পাঠাতে বলেছিলেন। নিজেই সেখান থেকে বিষ্ফোরক সংগ্রহ করেন অভিযুক্ত।

    Big update on Delhi Blast incident

    ভুয়ো পরিচয় দেন অভিযুক্ত: জানা গিয়েছে, আল ফালহার কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন উমর। বানিয়েছিলেন একটি ছোট গবেষণাগারও। জানা গিয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও ভুয়ো পরিচয় দিয়ে বিষ্ফোরক কিনেছিলেন অভিযুক্ত উমর।

    আরও পড়ুন : বলিউডে ‘ব্যান’ রণবীর, ইন্ডাস্ট্রিতে কেরিয়ারে ইতি ‘ধুরন্ধর’এর?

    অনলাইন অফলাইনে কেনা বিষ্ফোরক: তদন্তকারী সূত্রে খবর, মুম্বইয়ের ব্যবসায়ীর সঙ্গে উমর নিজেই যোগাযোগ করেছিলেন। অনলাইনে তাঁকে ২৫ হাজার টাকা দেন তিনি। এছাড়াও ব্যক্তিগত ভাবে আরও ১০ ধরণের বিষ্ফোরকের (Delhi Blast) মশলার জন্য নাকি আলোচনা চালাচ্ছিলেন উমর। তবে কোনোরকম টাকার লেনদেনের আগেই ‘ডক্টরস মডিউল’ এর হদিস পেয়ে যান গোয়েন্দারা। আটকে যায় টাকার লেনদেন।

    আরও পড়ুন : রাজ্যে শুরু জনগণনা, সেনসাস অফিসার নিয়োগ করে কড়া বার্তা রাজ্যের

    জানা গিয়েছে, এক সহযোগী চিকিৎসক মুজাম্মিল শাকিলকে সঙ্গে নিয়ে গত বছরের অগাস্ট মাসে গুজরাটের আহমেদাবাদে যান উমর। সেখান থেকে রাসায়নিক সংগ্রহ করে পরদিনই ফেরেন হরিয়ানায়। এরপর শুরু হয় উমরের গবেষণা। সেগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিষ্ফোরক মজুত করেন উমর। তবে দিল্লি বিষ্ফোরণে ওই বিষ্ফোরকগুলিই ব্যবহার করা হয়েছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    সব মহিলাই কি পাবেন ফ্রি বাস পরিষেবা? সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য
    Next Article
    দুবরাজপুরে গোটা এলাকা ঘুরে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর সাগর কুন্ডু

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment