Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর! নয়া নির্দেশিকা জারি নবান্নের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ নিয়ে চর্চা অব্যাহত। আগামী ২২ জুন রাজ্য বাজেটে কী হয় সেদিকে তাকিয়ে সকলে। এই আবহে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার (Government of West Bengal)। সেখানে বলা হয়েছে, ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।

    রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা | (Government Employees)

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২১ জুন সকাল ৬:৩০ থেকে ৭:৪৫ অবধি সরকারি কর্মীদের নিজেদের সংশ্লিষ্ট দফতর/ আবাসন/ রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। রবিবার রাজ্য সরকারের মুখ্যসচিবের দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

    আরও পড়ুনঃ আরও বিপদে সুজিত বসু! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন প্রাক্তন মন্ত্রী

    সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের সকল স্থায়ী, অস্থায়ী, দৈনিক মজুরিভিত্তিক, চুক্তিভিত্তিক কর্মীদের বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে হাজির থাকতে হবে। এমনকি আউটসোর্সড কর্মী ও সাম্মানিকের বিনিময়ে যারা কাজ করেন, তাঁদেরও এই বিশেষ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

    এখানেই শেষ নয়! মুখ্যসচিবের দফতর থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সংস্থার কর্মীদেরও আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে।

    Government Employees

    আজ থেকে প্রায় ১২ বছর আগে, ২০১৪ সালে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই বছর এই বিশেষ দিনে কলকাতায় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী। আগামী ২১ জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিবস পালন করা হবে। তার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি হয়ে গেল।

    সেখানে স্পষ্ট বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে। এই বিশেষ দিন উদযাপনের ক্ষেত্রে রাজ্য সরকার যে কোনও রকম ত্রুটি রাখতে চাইছে না তা একপ্রকার পরিষ্কার।

    Click here to Read More
    Previous Article
    'জনকল্যাণ শিবিরে ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা', Nandigram এ Suvendu Adhikari
    Next Article
    ফেরাতে হবে টাকা! বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া নির্দেশ নবান্নের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment