Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছাত্রছাত্রীদের জন্য রেলের বিশেষ ছাড়! স্টুডেন্ট কনসেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি

    19 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রোজ ট্রেনে করে যাতায়াত করেন বহু স্কুল পড়ুয়া। তাঁদের জন্য রেলের স্টুডেন্ট কনসেশন (Student Concession) তথা বিশেষ পাসের সুবিধা রয়েছে। তবে অনেক সময় এর অপব্যবহারের অভিযোগ ওঠে। এবার সেই নিয়ে কড়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর (School Education Department)। ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

    স্টুডেন্ট কনসেশন নিয়ে নয়া নির্দেশিকা | (Student Concession)

    বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে সকল জেলা স্কুল পরিদর্শককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি স্কুল শিক্ষা দফতরকে একটি চিঠি দিয়েছে পূর্ব রেল।

    আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ দিবসে মোদীর ‘উপহার’! তারকেশ্বরে দাঁড়িয়ে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন

    সেই চিঠিতে বলা হয়েছে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে পড়ুয়ারা যাতে আইনিভাবে ও নিয়ম মেনে অফিশিয়াল স্টুডেন্ট কনসেশন অথবা বিশেষ ছাড় পায় সেটা সুনিশ্চিত করতে হবে। এছাড়া অনেক পড়ুয়া সঠিক তথ্যের অভাবে এই সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই কারণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে যাতে এই বিষয়ে ভালভাবে প্রচার করা হয় সেই বিষয়েও স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এর পাশাপাশি শিক্ষা দফতরের তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়ারাই যাতে শুধু বৈধ রেল টিকিট বা পাস নিয়ে ট্রেনে যাতায়াত করে সেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ট্রেনে যাওয়া-আসার সময় স্কুলের তরফ থেকে দেওয়া পরিচয়পত্র ছাত্রছাত্রীদের গলায় ঝুলিয়ে রাখতে হবে। এই পাসগুলির যাতে কোনও রকম অপব্যবহার না হয়, সেই জন্য বিদ্যালয়গুলিকে উপযুক্ত সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে।

    New guidelines for student concession student train pass from School Education Department

    এদিকে জানা গিয়েছে, স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা পাঠানোর পর জেলায় জেলায় তৎপরতা শুরু হয়েছে। সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। পড়ুয়াদের সুবিধা ও ট্রেনে সফর আরও সুরক্ষিত করার জন্যই এমন পদক্ষেপ বলে জানান উত্তরবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক।

    Click here to Read More
    Previous Article
    'এবার বাংলা থামবে না, ইতিহাস গড়বে' নরেন্দ্র মোদী
    Next Article
    সমুদ্রে এবার ভারতের দাপট! রবিবার নৌসেনায় অন্তর্ভুক্ত হচ্ছে একসঙ্গে ৩ যুদ্ধজাহাজ, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment