Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুর নিয়োগ-দুর্নীতি মামলায় তৃণমূলের দুই প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব ইডির, অস্বস্তি শাসক শিবিরে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ইডি স্ক্যানারে রাজ্যের দুই মন্ত্রী। পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) এবং রথীন ঘোষকে (Rathin Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা ভোটের ঠিক মুখে ইডি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির।

    ভোটের আগে সক্রিয় ইডি | Enforcement Directorate

    ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুকে সোমবার এবং রথীন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২৬ বিধানসভা নির্বাচনে সুজিত বিধাননগরে এবং রথীন মধ্যমগ্রামেই প্রার্থী হয়েছেন।

    ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে তলব করেছিল ইডি। সে সময় মন্ত্রীর বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। অন্যদিকে এর আগে একই দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে অভিযান চালায় ইডি। এবার ভোটের আগে দুই মন্ত্রীকে একজোটে তলব করায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

    সূত্রের খবর, ইডি তলবের দিনে দুই প্রার্থীরই বিভিন্ন পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এবার তারা ইডির তলবে সাড়া দিয়ে হাজিরা দেবেন নাকি ভোটের আগে বাড়তি কিছুটা সময় চাইবেন, সেই দিকে নজর থাকবে সকলের। এদিকে চলতি সপ্তাহেই তিন বার তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে জমি দখলের মামলায় তলব করে ইডি। শুক্রবারও তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন।

    Enforcement Directorate

    আরও পড়ুন:ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার বিপুল নগদ ও নথি, যোগ সূত্রে সোনা পাপ্পু, ঠিক কত পরিমান সম্পত্তি মিলল?

    রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে ভোটের আগে বারংবার তলব নিয়ে প্রশ্ন তুলছিল তৃণমূল। এরই মধ্যে সেই তালিকায় নাম জুড়ল সুজিত ও রথীনেরও। ইডি তলব নিয়ে এখনও পর্যন্ত এই প্রার্থীদের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

    Click here to Read More
    Previous Article
    ভ্যাপসা গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আগামীকালের আবহাওয়ার আগাম খবর
    Next Article
    মনোনয়নের মিছিলে গিয়ে খোয়া গেল জুতো, খালি পায়েই ঘুরে বেড়ালেন তৃণমূল সাংসদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment