Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মনোনয়নের মিছিলে গিয়ে খোয়া গেল জুতো, খালি পায়েই ঘুরে বেড়ালেন তৃণমূল সাংসদ

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আর এক মাসও বাকি নেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। আর এই মনোনয়ন জমা দেওয়ার মিছিলে গিয়েই অদ্ভূত কাণ্ড ঘটল তৃণমূল (Trinamool Congress) সাংসদের সঙ্গে। মিছিলে গিয়ে নিজের জুতো খোয়ালেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ। যদিও তাঁর কথায়, মিছিলে প্রচণ্ড ভিড় হয়েছিল। তাদের পায়ে লেগেই ছিঁড়ে যায় জুতো। চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলইকে নিয়ে মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়েছিলেন সাংসদ মিতালী বাগ। তখনই তাঁর চটি ছিঁড়ে যায় বলে খবর।

    মনোনয়নের মিছিলে গিয়ে জুতো খোয়ালেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ

    সাংসদ জানান, মিছিলের ভিড়ে তা হারিয়ে যায়। এদিকে এতজন কর্মী সমর্থকদের নিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকাও সম্ভব ছিল না। বাধ্য হয়ে শেষমেষ খালি পায়েই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান আরামবাগের সাংসদ। পরে অবশ্য একটি নতুন চটি কিনে আনা হয় তাঁর জন্য। এই ঘটনায় শোরগোল ছড়ায় এলাকায়।

    Trinamool Congress mp lost her shoe in rally

    কী বললেন সাংসদ: সাংসদ বলেন, চন্দ্রকোণার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে প্রচুর লোকের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে তাঁর জুতো কারোর পায়ের সঙ্গে আটকে ছিঁড়ে যায়। ওই অবস্থায় পিছিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই নতুন জুতো কিনে বাড়ি ফিরেছেন।

    আরও পড়ুন : বছরে কতগুলি গ্যাস সিলিন্ডার বুক করা যায়? জেনে রাখুন কেন্দ্রের নয়া নিয়ম

    কারা জমা দেন মনোনয়ন: এদিন ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে প্রায় ৭টি বিধানসভায় তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন। এদিন চন্দ্রকোণার প্রার্থী সূর্যকও দলই ছাড়াও ঘাটালের প্রার্থী শ্যামলী সর্দার, দাসপুরের প্রার্থী আশিস হুদায়তও জমা দেন মনোনয়ন।

    আরও পড়ুন : ‘বিচারকদের উদ্ধারে…’, অবশেষে দায় স্বীকার করে বড় মন্তব্য উত্তরবঙ্গের এডিজির

    খড়গপুরে এদিন মনোনয়ন জমা দেন মনত্রো মানসরঞ্জন ভুঁইয়া, প্রদীপ সরকার। মেদিনীপুর জেলা কালেক্টরেটে মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা, শালবনীর তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, গড়বেতার প্রার্থী উত্তরা সিং হাজরা এবং শিউলি সাহা মনোনয়ন জমা দেন।

    Click here to Read More
    Previous Article
    পুর নিয়োগ-দুর্নীতি মামলায় তৃণমূলের দুই প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব ইডির, অস্বস্তি শাসক শিবিরে
    Next Article
    বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন ‘B28’, কবে শুরু পরিষেবা? জানাল রেল মন্ত্রক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment