Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিচারকদের উদ্ধারে…’, অবশেষে দায় স্বীকার করে বড় মন্তব্য উত্তরবঙ্গের এডিজির

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বিচারকদের ঘেরাও এবং তাঁদের উপরে হামলার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। বুধবার কালিয়াচকে বিচারকদের (Judicial Officers) ৭ ঘন্টারও বেশি সময় ধরে ঘেরাও করে রাখা এবং তাঁদের উপরে হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। আর এবার উত্তরবঙ্গের এডিজি কালিয়াপ্পন জয়রামন মেনে নিলেন যে, বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল।

    বিচারকদের (Judicial Officers) উপরে হামলার ঘটনায় মুখ খুললেন উত্তরবঙ্গের এডিজি

    ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ঘটনার নিস্পত্তি করতে বুধবার কালিয়াচকের বিডিও ২ অফিসে গিয়েছিলেন ৭ জন বিচারক। তাঁদের মধ্যে ৩ জন মহিলাও ছিলেন। অভিযোগ, দীর্ঘক্ষণ তাঁদের ঘেরাও করে রাখা হয়, তাঁদের উপরে হামলাও করা হয়। বিচারকদের অভিযোগ, এই পুরো সময়ে পুলিশের দেখাও মেলেনি।

    North Bengal adg on attack on judicial officers

    কী বললেন এডিজি: শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে উত্তরবঙ্গের এডিজি বলেন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না এমনটা নয়। তবে বিচারকদের উদ্ধারে যে দেরি হয়েছিল তা তিনি স্বীকার করে নেন। রাত বারোটার আগেই তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উত্তরবঙ্গের এডিজি। কী কারণে বিলম্ব তা খতিয়ে দেখা হবে। তদন্তের পর রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি।

    আরও পড়ুন : গরমের ছুটিতে ঘুরে দেখুন ৭ জ্যোতির্লিঙ্গ, চমকপ্রদ প্যাকেজ IRCTC-র, খরচ কেমন পড়বে?

    গ্রেফতার হয়েছেন মূল চক্রী: কালিয়াচকের (Judicial Officers) ঘটনার পেছনে মূল চক্রী অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। ওই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উত্তরবঙ্গের এডিজি বলেন, তাঁরা মনে করছেন মালদার বিভিন্ন হিংসার ঘটনায় এই ব্যক্তিই অন্যতম ষড়যন্ত্রকারী।

    আরও পড়ুন : বছরে কতগুলি গ্যাস সিলিন্ডার বুক করা যায়? জেনে রাখুন কেন্দ্রের নয়া নিয়ম

    এডিজি কে জয়রামন আরও বলেন, উনি একজন আইনজীবী, ইটাহারে থাকেন। তিনি যে মানুষকে প্ররোচনা দিয়েছেন তা বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে। তাঁকে ট্র্যাক করা হচ্ছিল। অবশেষে শিলিগুড়ি পুলিশের সহায়তায় বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এডিজি আরও জানান, এই ঘটনার প্ল্যান আগে থেকেই করা ছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। মালদার ঘটনায় এখনও পর্যন্ত ১৯ টি মামলা দায়ের হয়েছে। মোট ৩৬ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রায়গঞ্জের সভা থেকে বিজেপি চরম আক্রমন মমতা ব্যানার্জীর কি বলছে শুনেনিন। MAMATA BANERJEE
    Next Article
    ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার বিপুল নগদ ও নথি, যোগ সূত্রে সোনা পাপ্পু, ঠিক কত পরিমান সম্পত্তি মিলল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment