Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেবে রাজ্য সরকার, সামনে এল দিনক্ষণ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ঠিকই তবে আর বেশি দেরি নেই। সব ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ছাত্রছাত্রীদের কাছে সাইকেল পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার (Government Of West Bengal)। ক্ষমতায় আসার পর থেকেই ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। আর তার মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল ‘সবুজ সাথী’ (Sabuj Sathi Cycle)।

    ‘সবুজ সাথী’ প্রকল্পে ফের সাইকেল দিচ্ছে রাজ্য | Sabuj Sathi Cycle

    গত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে রাজ্যের এই প্রকল্প যার মাধ্যমে নবম শ্রেণিতে ওঠার পরেই বিনামূল্যে সাইকেল পান পড়ুয়ারা। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সবুজ সাথীর সাইকেল নিয়ে হাজির রাজ্য সরকার। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তার আগেই ছাত্রছাত্রীদের হাতে আবার সাইকেল তুলে দিতে তৎপর রাজ্য। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল দেওয়া শুরু হবে।

    প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে। গত বছর ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়া এই সরকারি প্রকল্পের সাইকেল পেয়েছিল। এ বছর তা আরও বেড়ে ১২ লক্ষ ৪৭ হাজার হতে পারে বলে খবর। খুব শীঘ্রই প্রায় সাড়ে ১২ লক্ষ পড়ুয়া সরকারি সাইকেল পেতে চলেছে।

    উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘সবুজসাথী’ প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকেন পড়ুয়ারা। ওয়াকিবহাল মহল বলছে যেহেতু এ বছর ভোট রয়েছে তাই দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।

    Government Of West Bengal Sabuj Sathi

    আরও পড়ুন: DA নেই! আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিঙ্ঘভিকে মামলা লড়তে কত খরচ করেছে সরকার?

    সবকিছু ঠিকঠাক থাকলে, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। তার আগেই যাতে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছে নবান্ন।

    Click here to Read More
    Previous Article
    ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, ব্লু লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা
    Next Article
    বাঁচবে বাঘ-লেপার্ড! ভারতের প্রথম ‘ওয়াইল্ডলাইফ-সেফ’ রোড কীভাবে নিয়ন্ত্রণ করবে গাড়ির গতি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment