Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    স্বাস্থ্যদফতরের সাথে সোমনাথ মন্দির যাত্রার করবে ১১০০ পুণ্যার্থী! সূচনা করতে পারেন শুভেন্দু অধিকারী

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার, নতুন উপহার। রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর থেকেই বাংলার মানুষের জন্য একের পর এক ঘোষণা করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। যার মধ্যে অন্যতম হল রাজ্যবাসীর জন্য আয়োজিত বিনামূল্যে সোমনাথ মন্দির দর্শন (Somnath Temple Yatra) করার সুযোগ। শুভেন্দু অধিকারীর হাত ধরেই সোমনাথ মন্দির যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গত এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মোট ১,১০০ জন পুণ্যার্থীর গুজরাত যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, এই পুণ্য-যাত্রায় ভক্তদের ‘সফরসঙ্গী’ হচ্ছে স্বাস্থ্য দফতর। আগামী শনিবার থেকেই এই সফর শুরু হয়ে যাচ্ছে। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই সোমনাথ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে মোট ১,১০০ পুণ্যার্থীর সঙ্গে ওই গুজরাটগামী ট্রেনে থাকবেন সরকারি চিকিৎসক, স্টাফ নার্স-সহ সাত জনের একটি মেডিক্যাল টিমও। নবান্নের নির্দেশ মেনেই তাঁদের পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন। আরও পড়ুনঃ ‘বামপন্থী জামা গায়ে সনাতনীদেরকে আক্রমণ, …পুজোয় একটাও স্টল নয়’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর জানা যাচ্ছে আগামী ১০ দিনের জন্য যে তিনজন চিকিৎসক পুণ্যার্থীদের সফরসঙ্গী হতে চলেছেন তাঁরা আসলে বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার’ হিসেবে স্বাস্থ্য দফতরে কর্মরত। এছাড়াও থাকবেন চার জন নার্সিং স্টাফ। তাঁরা মূলত কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত। অন্যদিকে আচমকা ১০ দিনের জন্য পুণ্যার্থীদের সেবায় সরকারি চিকিৎসকদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তকে মোটেই ভালো ভাবে দেখছেন না রাজ্যের চিকিৎসক মহলের একাংশ। তাছাড়া অনেকে আশাবাদী সরকারের এই সিদ্ধান্তে চিকিৎসা পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না। সোমনাথগামী পুণ্যার্থীদের সেবায় সরকারি চিকিৎসকদের যে মেডিক্যাল টিম যাচ্ছে তাদের কাছে মোট ৮০ ধরনের ওষুধ সহ আরও বেশ চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওষুধের মধ্যে রয়েছে মোট ২,০০০ প্যারাসিটামল, ১,০০০ অ্যান্টাসিড। এছড়াও থাকছে ইনসুলিন, নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট,প্যানটোপ্রাজোল, মেটফরমিন, টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, মেট্রোনিডাজোল, সিটাগ্লিপটিন- এর মতো ওষুধ।

    ‘চোখের চিকিৎসার জন্য আস্ত হাওয়ালী ভাড়া’! সুমিতের জামিন খারিজের পরই অভিষেককে কটাক্ষ মদন মিত্রের

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের জামিনের আর্জি খারিজ হতেই গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায় (Sumit Ray)। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। তারপরেই গোটা বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের জামিন খারিজ প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র তৃণমূলের প্রবীণ নেতার কথায়, ‘পুলিশ এটা ইনভেস্টিগেশন করে পেয়েছে। গ্রেফতার করার সময় হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে । গোটাটাই প্রশাসনের ব্যাপার। আমাদের যেটা খারাপ লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠতম সহকর্মী হচ্ছেন সুমিত রায়, ১২ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৃথিবীর সিলিকন ভ্যালির মত, সানফ্রান্সিসকোতে নিউ জার্সির লং আইল্যান্ডের একটা গোটা হাভেলি, হাভেলি মানে সবসময় আমরা সিনেমায় দেখি, হলিউডের সিনেমাতে দেখি, বইতে পড়ি, হাভেলিতে গিয়ে আমরা হাভেলির সামনে দাঁড়িয়ে বাইরে থেকে আমরা সেলফি তুলি। সেই গোটা একটা হাভেলি ভাড়া নিয়ে লং আইল্যান্ড নিউ জার্সিতে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করাচ্ছেন। ‘ মদন মিত্রের কথায়, ‘আমরা খবর পেয়েছি। তো উনি চিকিৎসা করাচ্ছেন, টাকা দিয়েছেন, কোথা থেকে পেয়েছেন সবই তাঁদের ব্যাপার। আমরা বাংলার মানুষ, নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়েছেন।’ আরও পড়ুনঃ ‘বামপন্থী জামা গায়ে সনাতনীদেরকে আক্রমণ, …পুজোয় একটাও স্টল নয়’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর এরপরেই জল্পনা উস্কে দিয়ে তিনি বললেন, ‘আমাদের মনে একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছেও জানালাম, এবং সরকারকেও বললাম যে এত টাকা! আমি চাই অভিষেক সুস্থ হোক, ভালো হোক, খুব তাড়াতাড়ি সেরে আসুক। এমনভাবে সেরে আসুক যাতে আর না যেতে হয়। কিন্তু একটা চোখের চিকিৎসার জন্য গোটা একটা হাভেলি ভাড়ার প্রয়োজন হল! ‘ এরপরেই বললেন, ‘ললিত মোদীরা পালিয়ে গিয়েছিল, বিজয় মাল্যরা পালিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা নাম দিয়েছিলেন মা মাটি মানুষ, তৃণমূল কংগ্রেস, ঘাসের ওপর জোড়া ফুল। ঘাসের উপর জোড়া ফুলটি যদি নিউ জার্সির লং আইল্যান্ডের হাভেলির ছাদের ওপর ফোটে তখন মানুষের কোথাও যেন একটু কিন্তু কিন্তু থাকে। টাকাটাও তো খুব বড় টাকা । যদিও টাকাটা আমরা দিইনি। ওদের টাকা ওরাই গেছে।’ সুমিতের গ্রেফতারির পরেই উঠতে শুরু হয়েছে নানা প্রশ্ন। সুমিত রায় গ্রেফতার হওয়ার পর নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অভিষেক ঘনিষ্ঠ এই সুমিত রায় অনেক কিছু জানতেন বলেই দাবী করা হচ্ছে।তাই তিনি গ্রেফতার হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও পড়ুনঃ ভূতনির জন্য আরও ৫ কোটি টাকার আর্থিক বরাদ্দ! ফের মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর এই বিষয়ে অবশ্য মদন মিত্র বললেন, ‘এখন আমি কি বলবো। আমি আইনের বাইরে কোন কথাই বলবো না । শুধু আমি এটুকুই বলবো, যে অভিষেক যতদিন ছিল, সেই সময় যদি সুমিত অ্যারেস্ট হত কোন কারণে, অন্তত অভিষেক গিয়ে পাশে দাঁড়াতে পারতো। সুমিতের একটা সাহস হত।’

    দিল্লিতে ব্রিকসের মহা আয়োজন! আসছেন পুতিন-জিনপিং, প্রস্তুতির ঝলক সামনে আনলেন মোদী

    বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব রাজনীতির নজর এখন নয়াদিল্লির দিকে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানীর ভারত (India) মণ্ডপমে বসতে চলেছে ১৮তম ব্রিকস সম্মেলন (BRICS Summit)। ২০২৬ সালে BRICS-এর সভাপতিত্ব করছে ভারত, আর সেই দায়িত্বের অন্যতম বড় পর্ব হিসেবেই এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দুই দিনের এই বৈঠকে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতা এক মঞ্চে হাজির হবেন। ইতিমধ্যেই সম্মেলন ঘিরে দিল্লিতে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্মেলনস্থলের প্রস্তুতি নিয়ে এক ঝলক তুলে ধরেছেন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) প্রস্তুতির এক ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী এই সম্মেলনে সবচেয়ে বেশি নজর থাকবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতির দিকে। তাঁদের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোও যোগ দেবেন বলে জানা গিয়েছে। BRICS (BRICS Summit)-এর সম্প্রসারিত সদস্যগোষ্ঠীতে এখন ১১টি দেশ রয়েছে। ফলে এবারের বৈঠকে শুধু ভারত, রাশিয়া, চিনের মতো পুরনো সদস্যদের বিষয়ই নয়, নতুন সদস্যদের স্বার্থ ও মতামতও গুরুত্ব পাবে। আরও পড়ুন: চিন-আমেরিকা-রাশিয়া নয়! এই দেশের প্রধানমন্ত্রী পান সবথেকে বেশি বেতন, কত নম্বরে রয়েছে ভারত? সম্মেলনের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিষয় উঠে আসতে পারে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শক্তি ও খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব পরিচালনায় বহুপাক্ষিকতার ভূমিকা—সবই আলোচনার কেন্দ্রে থাকবে। ভারতের এ বছরের BRICS সভাপতিত্বের মূল ভাবনার মধ্যেও রয়েছে ‘resilience, innovation, cooperation and sustainability’। অর্থাৎ বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেই প্রশ্নেই জোর দেওয়া হবে। সম্মেলনের শেষে ‘New Delhi Declaration’ প্রকাশের কথা রয়েছে।   BRICS-এর মূল বৈঠকের পাশাপাশি সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। শি জিনপিংয়ের সঙ্গেও মোদীর বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে। বিশেষ করে ভারত-চিন সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার চলতি সংঘাত এবং তার প্রভাব নিয়েও BRICS-এর অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা হতে পারে। আরও পড়ুন: ২ ঘণ্টা অন্তর মিলছে কলা-আপেল! সবসময় নজর রাখছে টিম, নন্দনকাননে কেমন আছে ৫ ওরাংওটাং? সব মিলিয়ে এবারের BRICS সম্মেলন (BRICS Summit) ভারতের জন্য কেবল একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের ঘটনা নয়, বরং কূটনৈতিক নেতৃত্ব প্রদর্শনেরও বড় সুযোগ। ভারত মণ্ডপমে রাষ্ট্রনেতাদের স্বাগত জানানোর প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। ১২ সেপ্টেম্বর সদস্য দেশগুলির নেতাদের নিয়ে বৈঠক, উদ্ভাবনী প্রদর্শনী, পারিবারিক ছবি এবং প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজের মতো কর্মসূচি রয়েছে। পরদিন অংশ নেবেন BRICS-এর অংশীদার ও আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিরাও। বিশ্ব অর্থনীতি, যুদ্ধ-সংঘাত এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে একাধিক টানাপোড়েন চলছে, ঠিক সেই সময় দিল্লির এই সম্মেলন BRICS-এর ভবিষ্যৎ ভূমিকা কতটা শক্তিশালী হতে পারে, তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে।

    0 3 0

    ‘বামপন্থী জামা গায়ে সনাতনীদেরকে আক্রমণ, …পুজোয় একটাও স্টল নয়’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

    বাংলা হান্ট ডেস্কঃ সামনেই আসছে দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার আগেই এই দুর্গাপুজো নিয়ে রাজ্যভাষীর উদ্দেশ্যে বিশেষত কমিউনিস্টদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় বাম সমর্থকদের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে শারদউৎসব নয়, দুর্গাপুজোকে দুর্গাপুজো বলেই সম্মোধন করতে হবে। একশ্রেণীর অধ্যাপক তথাকথিত বামপন্থী জামা গায়ে দিয়ে সনাতনীদেরকে আক্রমণ করে : শুভেন্দু অধিকারী বামপন্থীদের বিরুদ্ধে এদিন সনাতন ধর্মকে নানা ভাবে নানা কায়দায় টার্গেট করার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি দাবী করেছেন, ‘একদম হিসাব করে, কায়দা করে, টার্গেট করে একশ্রেণীর অধ্যাপক তথাকথিত বামপন্থী জামা গায়ে দিয়ে সনাতনীদেরকে আক্রমণ করে। আমরা আস্থা পালন করি, আপনারা যারা মুসলিম আছেন, অন্য ধর্মের লোক আছেন। বিশাল লামা আছেন বুদ্ধিস্ট। যে যার ধর্ম পালন করেন। শুকরা মুন্ডা আছেন, যে যার ধর্ম পালন করেন।’ তারপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘কে বাঁধা দেয়? কিন্তু একদম বেছে বেছে গেরুয়াকে টার্গেট করা হয় কেন? কপালের টিপ পড়লে টার্গেট করবেন, মাথায় শিখা রাখলে তাকে টার্গেট করবেন, গলায় তুলসির মালা পরলে টার্গেট করবেন। সনাতন ধর্মকে আপনারা কালচারাল মনে করেন।’ আরও পড়ুনঃ পুজোর আগে ৭ মাসের বেতন মেটানোর দাবি, বিষ্ণুপুর-সোনামুখীর কর্মীদের নিয়ে মুখ্য সচিবকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘দুর্গাপুজো বলেন না, শারদ উৎসব।’ তারপরেই তিনি নির্দেশ দিয়ে বললেন, ‘আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদ উৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে একটা স্টলও করতে দেবেন না। আপনাদের এই যে বীজ এখানে পুতেছেন বাংলায়। এই নকশাল থেকে শুরু করে, এই বীজকে তুলে ফেলার সঠিক সময় এটা। তিনবার যুদ্ধ হয় হবে। রেডি তো সবাই?’ এরপরেই ভরা বিধানসভার কক্ষে সমবেত কণ্ঠে ‘ভারত মাতা কি জয়!’ বলে জয়ধ্বনি দেওয়া হয়। রাজ্যের দুই প্রাক্তন শাসক দল সিপিএম-তৃণমূল উভয়কেই একযোগে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘গরিবের টাকা মেরে আড়াই হাজার পার্টি অফিস বানিয়েছেন। গোটা গোষ্ঠীকে চাকরি দিয়েছেন। এক-একটা সিপিএমের নেতার বাড়ির কুড়িটা করে লোক চাকরি করে। সব তলিকা বের করবো। শুধু ১৫ বছর নয়, ৩৪ বছর যোগ করে হিসাব হবে।’ তারপরে আরও একবার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘শারদ উৎসব! দুর্গাপুজো বলা যাবে না! শারদ সংখ্যা! এসবের শেষ দেখা হবে।’

    আজকের রাশিফল ১১ সেপ্টেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি। দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal): মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অশ্বত্থ গাছে জল দিন ও ঘি-এর প্রদীপ জ্বালান। বৃষ রাশি: সেইসব কাজগুলি বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার সময়ে বিতর্ক হতে পারে এমন আলোচনা করবেন না। আপনি আজ অবসর সময়ে আপনার মায়ের সেবা করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। যার ফলে আপনি বিরক্ত হতে পারেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ এমন কোনও পোশাক করবেন না যেটি আপনার ভালোবাসার মানুষ অপছন্দ করেন। কোনও কঠিন কাজ সঠিকভাবে সম্পন্ন করায় আপনি বন্ধুদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেতে পারেন। আপনি আজ অবসর সময়ে নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। কর্কট রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেটির কারণে আপনার বিচলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যেতে পারে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করে কর্মসূচির পরিবর্তনের কারণে তা স্থগিত হতে পারে। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি রঙিন কাপড়ের কুকুরের মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন। সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে তিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও মতপার্থক্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনাকে আজ সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মা দুর্গার কবচ পাঠ করুন। কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আওন এক কোনও জমি-সংক্রান্ত ও সাংস্কৃতিক প্রকল্পে মনোযোগ দিতে পারেন। আপনার একগুঁয়ে মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং তাঁদের পরামর্শ মেনে চলুন। অতীতের কোনও সুখের স্মৃতি আজ আপনাকে ব্যস্ত করতে পারে। আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগান। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল পান করুন। তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অন্যদের সহায়তা নিন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গৃহদেবতার রুপোর তৈরি মূর্তির আরাধনা করুন। বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজ আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি আর্থিক পুরস্কারও পেতে পারেন। কোনও পুরনো যোগাযোগ এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো ও সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খেতে দিন। ধনু রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আজ আপনি উদগ্রীব হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের কাজ শেষের পর আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মানসিক শান্তি পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য বেশি করে ব্যবহার করুন। আরও পড়ুন: ১৯ গোলে লজ্জার হার! ওমেন্স জুনিয়র এশিয়া কাপে ভারতের মেয়েদের কাছে ধরাশায়ী পাকিস্তান মকর রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে সেরে উঠবেন। স্বার্থপর এবং রাগী ব্যক্তিদের এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আপনি আজ কোনও ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা স্বীকার জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কালো রঙের গরুকে সেবা করুন ও খেতে দিন। আরও পড়ুন: এশিয়ান গেমসের আগেই বড় ধাক্কা! ডোপ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল ভারতের, বাদ পড়লেন ৩ কুস্তিগির কুম্ভ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই রাশিচক্রের কিছুজনের জমি-সংক্রান্ত কোনও বিষয়ে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর পাত্রে দই রেখে দিন। মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও সফর করার ক্ষেত্রে দিনটি ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের কাপড় পরিধান করুন।

    0 3 0

    চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাসে ভারতীয় দলের (Indian Cricket Team) একাধিক ক্রিকেটার চোটের কারণে বড় সময়ের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে দলে ফিরেছেন, আবার কেউ কেউ অনির্দিষ্টকালের জন্য ২২ গজ থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন। গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই বিষয়টি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শ্রীলঙ্কা সফরের পরেই ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈনের সঙ্গে থাকা চুক্তি বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি বর্তমানে তাঁর নোটিশ পিরিয়ড বা চুক্তির শেষ সময়টুকু পার করছেন। বিসিসিআই তাদের মেডিকেল ও সাপোর্ট স্টাফদের মধ্যে রদবদল আনার পরিকল্পনা করায় শীঘ্রই এই শূন্যপদটি পূরণ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের চোট ও ফিটনেস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির জেরে কমলেশ জৈনের ভূমিকা ও কাজ নিয়ে প্রশ্ন তুলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, নীতিন প্যাটেলের জায়গায় গত ২০২২ সাল থেকে তিনি দলের প্রধান ফিজিওথেরাপিস্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আরও পড়ুন: ব্যাটে ছুটছে রানের বন্যা! এবার ভারতীয় টেস্ট দলে গম্ভীরের মাথাব্যাথা বাড়াতে চলেছেন এই তারকা সুনীল গাভাস্কার, হরভজন সিং-দের মতো তারকারা বারবার ভারতীয় দলের তারকাদের চোটের কবলে পড়ার বিষয়টি সকলের নজরে আনার চেষ্টা করেছেন। কোথাও যে একটা ভুল হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে তা এই তারকা ক্রিকেটাররা আগেই উল্লেখ করেছিলেন। আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি বর্তমানে হার্দিক পান্ডিয়ার মত তারকা ক্রিকেটার সহ আরও বেশ কিছু খেলোয়াড় চোটের জন্য ২২ গজ থেকে দূরে রয়েছেন। আগামী বিশ্বকাপের আগে দলের ফিটনেস সংক্রান্ত বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও হালকা পদক্ষেপ নিতে চায় না। তাই এই বিষয়টির উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে  

    0 3 0

    পুজোয় হবে ‘ইলিশ’মুখ? রপ্তানির অনুমতি চেয়ে আবেদন বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠানের

    বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো তো প্রায় এসেই পড়ল। বর্ষার ভ্রুকুটি কাটিয়ে শরতের আকাশ উঁকি দিচ্ছে। অন্যদিকে ভোজনরসিকদের মনে উঁকি দিচ্ছে আরেক প্রশ্ন। এবার পুজোর মরশুমে কি পদ্মার ইলিশ (Hilsa Fish) পড়বে পাতে? বাংলাদেশ থেকে কি এসে পৌঁছাবে খাঁটি পদ্মা বা মেঘনার ইলিশ? বাংলাদেশ থেকে আসবে এবার ইলিশ (Hilsa Fish)? দুর্গাপুজোর সময়ে এপার বাংলায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন জানাল বাংলাদেশের মোট ১৮ টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলির মতে, শুধুমাত্র দুর্গাপুজোর সময় নয়, সম্ভব হলে বছর ভর ভারতে ইলিশ রপ্তানির সুযোগ করে দেওয়া উচিত। গত বছর পুজোর সময় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া গিয়েছিল। কিন্তু শেষমেশ রপ্তানি করা হয়েছিল মাত্র ১৫০ টন। এবার যাতে সেই পরিস্থিতি না হয় তার জন্য আগে থেকেই অনুরোধ জানিয়েছেন তাঁরা। কোন কোন প্রতিষ্ঠান রয়েছে: এই ১৮ টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইজ ও আনরাজ ফিশ প্রোডাক্টস, ঢাকার ভিজিল্যান্ট এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, ম্যাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইজ ও আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকি এন্টারপ্রাইজ, এমইউসি ফুডস, মোহতাব অ্যান্ড সন্স ও জনতা ফিশ। আরও পড়ুন : একঘেয়ে ভাজা খেয়ে বিরক্ত, নামমাত্র উপকরণে রাঁধুন ঠাকুরবাড়ির পোস্ত বেগুন আবেদন জানিয়ে চিঠি: খুলনার বিশ্বাস এন্টারপ্রাইজ, বরিশালের মহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও তানিশা এন্টারপ্রাইজ (Hilsa Fish), ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার এমএ এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্সও রয়েছে এর মধ্যে। জানা যাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলির আবেদনের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আরও পড়ুন : যাদবপুরে নাগা সন্ন্যাসীদের ‘বিকৃত’ ছবি পোস্ট, শতরূপের বিরুদ্ধে এবার দায়ের FIR প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে প্রতি বছর গড়ে প্রায় ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করত বাংলাদেশ। ২০১২ সালে বন্ধ হয়ে যায় রপ্তানি। ফের ২০১৯ সালে দুর্গাপুজো উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি মেলে। ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি মিলেছিল। এরপর আবার ২০২৩ এ মেলে অনুমতি। এবার কত ইলিশ আসে বাংলাদেশ থেকে সেদিকেই তাকিয়ে ভোজনরসিকরা।

    দেরিতে এসেও বাজিমাত Apple-এর প্রথম ফোল্ডিং ফোন iPhone Duo-র! শেষ হবে Samsung-এর দাপট?

    বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে Apple সবসময় পছন্দের শীর্ষে থাকে। শুধু তাই নয়, Apple (iPhone Duo)-এর প্রযুক্তি এবং কৌশল মুগ্ধ করে টেক প্রেমীদের। এছাড়াও, এই সংস্থা নতুন কোনও প্রযুক্তি সবার আগে বাজারে আনতে চায় না। বরং, যখন অন্যান্য সংস্থাগুলি ওই প্রযুক্তির সীমাবদ্ধতাগুলি তুলে ধরে, তখন Apple বাজারে প্রবেশ করে নিজের দাপট দেখায়। এই আবহেই বহু বছরের অপেক্ষার পর, Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo লঞ্চ করেছে। ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে ২,৯৯,৯০০ টাকা। যেখানে গ্লোবাল মার্কেটে এর প্রারম্ভিক মূল্য ১,৯৯৯ ডলার। এদিকে, Samsung এবং Huawei-র মতো ব্র্যান্ডগুলি দীর্ঘদিন ধরেই এই বাজারে নিজেদের উপস্থিতি বজায় রেখেছে। তবে, Apple-এর এই পদক্ষেপ শুধু একটি প্রোডাক্ট লঞ্চ নয় বরং তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য বড় উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। দেরিতে এসেও বাজিমাত Apple-এর প্রথম ফোল্ডিং ফোন iPhone Duo-র!: কী জনিয়েছেন অ্যানালিস্টরা: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই মার্কেট অ্যানালিস্টরা iPhone Duo-র দেরিতে আসাকে দুর্বলতা হিসাবে না দেখে ভালো সুযোগ হিসাবে দেখছেন। TV 9-এর প্রতিবেদন অনুযায়ী, IDC-র ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেন যে, Apple হয়তো দেরিতে এসেছে, কিন্তু তারাই নিয়মকানুন তৈরি করে। Samsung-এর মতো ব্র্যান্ডগুলি মানুষকে ফোল্ডেবল ফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এখন Apple-কে শুধু সেইসব গ্রাহকদের লক্ষ্য করতে হবে, যাঁরা অতিরিক্ত দাম দিয়েও নতুন কিছু ব্যবহার করতে ইচ্ছুক। এদিকে, ফরেস্টারের অ্যানালিস্ট দীপঞ্জন চ্যাটার্জীও মনে করেন যে, Apple সবসময় প্রোডাক্টের ত্রুটিগুলি সমাধান হওয়ার জন্য অপেক্ষা করে। যখন বাজার কোনও প্রোডাক্ট সম্ভাবনা দেখতে শুরু করে, তখন Apple প্রবেশ করে এবং পুরো বিভাগটিকেই বদলে দেয়। Samsung এবং Huawei-র দাপট কী কমবে: উল্লেখ্য যে, এই বাজারে প্রথম প্রবেশকারী হিসাবে Samsung-এর একটি শক্তিশালী সুবিধা রয়েছে। সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট প্রাচীর সিং মনে করেন যে, Samsung-কে  শীর্ষস্থান থেকে দ্রুত সরিয়ে দেওয়া সহজ হবে না। Samsung-এর পোর্টফোলিও বেশ শক্তিশালী। কিন্তু আসল প্রতিযোগিতা দেখা যাবে চিনের বাজারে। চিন বিশ্বের অন্যতম বৃহত্তম ফোল্ডেবল ফোনের বাজার।  যেখানে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত Huawei-র প্রায় ৮০ শতাংশ শেয়ার থাকবে বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত Apple এই প্রতিযোগিতার বাইরে ছিল। তবে এবার iPhone Duo-র উন্মোচনের ফলে, সংস্থাটি এখন Huawei-র একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো অবস্থানে রয়েছে। আরও পড়ুন: ডলারের পরিবর্তে রুপিতে হবে বাণিজ্য? ১১ দেশের সঙ্গে মিলে মেগা প্ল্যান ভারতের ফোল্ডেবল ফোনের বাজার গতি পাবে: এদিকে, Apple-এর এই নতুন পদক্ষেপে ফোল্ডেবল ফোনের বাজারকেও গতি দেবে। পিপি ফোরসাইটের অ্যানালিস্ট পাওলো পেসকাতোরে জানান, Apple তার iPhone ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করেছে। রিসার্চ ফার্ম IDC-র অনুমান অনুযায়ী, Apple এই বাজারে আসার প্রথম ১২ মাসে প্রায় ১ কোটি iPhone Duo ইউনিট বিক্রি করতে পারে। এর মাধ্যমে সংস্থাটি প্রায় ২৭ বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য রেভিনিউ আয় করবে বলে অনুমান করা হচ্ছে। অ্যানালিস্টরা এটাও দাবি করছেন যে, ২০২৭ সালের মধ্যে Apple বিশ্বের বৃহত্তম ফোল্ডেবল স্মার্টফোন বিক্রেতা ব্র্যান্ডে পরিণত হবে। আরও পড়ুন: এখনও পর্যন্ত বন্ধ ২.৫ কোটি কার্ড! কোন রেশন গ্রাহকদের করতে হবে সারেন্ডার? জানুন এখনই ডিজাইনের বৈশিষ্ট্য: জানিয়ে রাখি যে, নতুন iPhone Duo-র বেস ২৫৬ জিবি মডেলে রয়েছে একটি বড় ৭.৬-ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন এবং সঙ্গে একটি ৫.৪-ইঞ্চি বাহ্যিক ডিসপ্লে রয়েছে। সংস্থাটি ফোনটির হিঞ্জ, পুরুত্ব এবং মাল্টিটাস্কিং অভিজ্ঞতার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করেছে। ফোনটি বিভিন্ন কোণে অর্ধেক ভাঁজ করা অবস্থাতেও একই সঙ্গে একাধিক কাজ করতে পারে। বাজারে আসার আগে থেকেই এর দাম ২,০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে ব্যাপক জল্পনা ছিল। তবে, ১,৯৯৯ ডলার মূল্য নির্ধারণ করে Apple এটিকে আরও দামি ফোল্ডেবল ফোনগুলির থেকে কিছুটা নিচে রেখেছে। জেরোনিমোর মতে, Apple একই সঙ্গে দাম বাড়ানোর পাশাপাশি ফোনটিকে আরও সহজলভ্য করে তুলেছে।

    0 3 0