Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট! এখনও টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন

    21 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করলেই টাকা পাওয়া যাচ্ছে না। আবেদনের সব তথ্য খুঁটিয়ে যাচাই করার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। ফলে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢোকেনি। সেক্ষেত্রে সরাসরি সরকারি হেল্পলাইন নম্বরে (Helpline Number) যোগাযোগ করতে পারেন তাঁরা।

    অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নম্বর | (Annapurna Yojana)

    গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের কিস্তি দেওয়া হয়ে গিয়েছে। সেই সঙ্গেই আগামী ৩০ আগস্ট অবধি এই প্রকল্পে আবেদনের কাজও চলবে। এই আবহে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকলে সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন আবেদনকারীরা।

    আরও পড়ুনঃ মাত্র ১০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি! দোকানের সামনে লম্বা লাইন, ঠিকানা জানুন

    এক্ষেত্রে এখনও টাকা না পাওয়া আবেদনকারীরা contact@annapurnabhandarwb.com – এই ইমেল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়া রাজ্যব্যাপী সহায়তা হোয়াটসঅ্যাপ ৮২৮২০ ৮২৮২০ -তেও যোগাযোগ করতে পারেন।

    বর্তমান সময়ে অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন হিসেবে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ইমেল আইডি ও ফোন নম্বর ছড়িয়ে পড়েছে। সেগুলি ডায়াল করার আগে অফিশিয়াল পোর্টালে দেওয়া নম্বরের সঙ্গে একবার মিলিয়ে নেওয়া উচিত। এছাড়া কেউ চাইলে এই বিষয়ে নিকটবর্তী বিডিও, এসডিও, পুরসভা অথবা পঞ্চায়েত অফিসে গিয়েও একবার যোগাযোগ করে দেখতে পারেন।

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কারণ

    রিপোর্ট বলছে, বেশ কিছু কারণে এই সরকারি প্রকল্পের পেমেন্ট আটকে থাকতে পারে। যেমন-

    আবেদনপত্রে ভুল- অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে কোনও ভুল থাকলে টাকা আটকে যেতে পারে।

    ডিবিট লিঙ্ক- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানো না থাকলে টাকা আটকে যেতে পারে।

    একই মোবাইল নম্বর ব্যবহার- পরিবারের একাধিক সদস্য একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করলে জটিলতা সৃষ্টি হতে পারে।

    Annapurna Yojana third installment latest update

    এছাড়া অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে সরকার নির্ধারিত বেশ কিছু মাপকাঠি রয়েছে। যেসব আবেদনকারীর ক্ষেত্রে সেগুলি পূরণ হবে না, তাঁদেরও এই প্রকল্পের টাকা দেওয়া হবে না।

    Click here to Read More
    Previous Article
    কলকাতায় ককরোজ পার্টি সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ আনলেন তান্ডবের বিরুদ্ধে
    Next Article
    ২০৩৫ সালের মধ্যে Indian Navy-তে যুক্ত হবে ২০০ টি জাহাজ! জানুন চিন ও পাকিস্তানের নৌবাহিনীর ক্ষমতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment