Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৫ বছর পর পাল্টাল নবান্নের রঙ! নীলের বদলে গেরুয়া রঙে সাজল নামফলক

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর কেটে গিয়েছে দু’মাসের বেশি সময়। তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এবার সেই পালাবদলের পর ছাপ এসে পড়ল রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে (Nabanna)। দীর্ঘ ১৫ বছর পর পাল্টাল নবান্নের নামফলকের রঙ। নীলের বদলে এবার তা সাজল গেরুয়া রঙে।

    নীলের বদলে গেরুয়া রঙে রঙিন নবান্নের নামফলক | (Nabanna)

    পালাবদলের পর তৃণমূল আমলের চেনা নীল-সাদার উপর গেরুয়া রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। বিগত দু’মাসে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এই ছবি। এবার রঙবদল হল নবান্নের। বিগত প্রায় দেড় দশক ধরে নবান্নের নামফলকের রঙ ছিল নীল, এবার তা হল গেরুয়া।

    আরও পড়ুনঃ বর্জ্য দিলেই মিলবে টাকা! বর্জ্য ব্যবস্থাপনায় এবার অভিনব মডেল, ঘোষণা করলেন দিলীপ

    বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর গেরুয়া রঙের আলোয় সেজে উঠেছিল রাজ্যের প্রশাসনিক ভবন। এবার পাকাপাকি রঙবদল করা হল। যদিও সম্পূর্ণ নবান্ন ভবনের রঙ বদলানো হয়নি। শুধুমাত্র মাথায় থাকা নামফলকের রঙ নীল থেকে গেরুয়া করা হয়েছে। বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    তাঁদের মতে, নবান্নের নামফলকের রঙবদল শুধুমাত্র একটি প্রতীকী পরিবর্তন নয়, বরং প্রশাসনিক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত স্পষ্ট। এদিকে আপাতত শুধু নামফলকের রঙ বদলানো হলেও আগামীদিনে সম্পূর্ণ ভবনের রঙ গেরুয়া করা হবে কিনা সেই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় নীল-সাদার উপর যেভাবে গেরুয়া প্রলেপ পড়ছে, তাতে সম্পূর্ণ নবান্ন ভবনের রঙে গেরুয়া করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।

    Nabanna colour change

    এদিকে কয়েকদিন আগেই রাজ্যের স্কুলগুলির ইউনিফর্মের রঙ বদলের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২২ সালে সরকারি স্কুলের ইউনিফর্মের রঙ নীল-সাদা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ২০২২ সালের আগে স্কুলগুলির ইউনিফর্মের যা রঙ ছিল, সেটাই আবার ফিরতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    কমল চিন্তা! শিক্ষকদের ট্রান্সফার নিয়ে নয়া নিয়ম প্রকাশ রাজ্যে
    Next Article
    বর্জ্য দিলেই মিলবে টাকা! বর্জ্য ব্যবস্থাপনায় এবার অভিনব মডেল, ঘোষণা করলেন দিলীপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment