Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বিধ্বংসী সূর্যবংশী! শচীনও পারেননি এমন কাজ করে প্রমাণ করলেন তিনি সকলের থেকে আলাদা

    18 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্যসমাপ্ত সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) ব্যাট হাতে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। এই সিরিজে ১৫১ রান করে তিনি ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) সর্বোচ্চ রান-সংগ্রাহক। সেই সঙ্গে ভারতীয়দের মধ্যে সর্বকালের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে ম্যাচের সেরা ও সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

    চলতি সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৫০, ২০ ও ৮১ রানের তিনটি ইনিংস খেলেছেন তিনি। প্রতি ম্যাচে ভারতের অপর ওপেনার অভিষেক শর্মা ব্যর্থ হলেও তিনি ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ ভারতীয় দল কখনই শুরুতে উইকেট হারিয়েও চাপে পড়েনি।

    এদিন ইতিহাস তৈরী করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। আইসিসি পূর্ণসদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে যা রেকর্ড।

    আরও পড়ুন: কমনওয়েলথে সোনা জয়ের হ্যাটট্রিক! জাতীয় সঙ্গীতের সময় আবেগে ভাসলেন মীরাবাঈ চানু! শুভেচ্ছা জানালেন মোদী

    তার আগে ভারতীয়দের মধ্যে কেবলমাত্র দুইজন আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর বয়স সম্পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। প্রথমজন ছিলেন শচীন টেন্ডুলকার। তার ৩৫ বছর বাদে এই ক্লাবে যুক্ত হলেন বৈভব। তবে বৈভব কনিষ্ঠতম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচের সেরা হয়েছেন। ওডিআই ও টেস্ট ফরম্যাটে এই রেকর্ড এখনও শচীনের দখলে।

    আরও পড়ুন: রোহিত শর্মা কবে অবসর নেবেন? এবার হিটম্যানকে নিয়ে বড় তথ্য ফাঁস করলো BCCI

    তবে এদিন শুধু ম্যাচের সেরাই হননি বৈভব। ৩ ম্যাচে ২ হাফসেঞ্চুরি করে তিনি সিরিজের সেরাও হয়েছেন। এর আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজের সেরার পুরস্কার জেতার রেকর্ডটা ছিল আফগান স্পিনার মুজিব-উর-রহমানের দখলে। এদিন সেই রেকর্ডও ভেঙে দিয়ে ইতিহাস তৈরী করেছেন বৈভব।

    Click here to Read More
    Previous Article
    আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের জেরে রিভিউ মিটিংয়ের সিদ্ধান্ত BCCI-র, বদলাবে গম্ভীরের সাপোর্ট স্টাফ?
    Next Article
    আজকের রাশিফল ২৭ জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment