Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৬-এ অপ্রতিরোধ্য ঈশান কিষাণ, ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের রেকর্ড! সামনে বিরাট কোহলি

    23 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। বিশ্বকাপের আগে ভারতীয় দলে ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে। গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে তিনি ধারাবাহিক পারফরম্যান্স করে গিয়েছেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) ব্যাট হাতে আবার পরিচিত ছন্দে ভারতের এই কিপার-ব্যাটার।

    বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ও ফাইনালে হাফসেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন ঈশান। গোটা টুর্নামেন্টে ৩৫-এর বেশি গড়ে ১৯৪ স্ট্রাইক রেট ও তিনটি অর্ধশতরান সহ ৩১৭ রান করেছিলেন। তারপরে চলতি বছরের আইপিএলেও তিনি ছিলেন পরিচিত ছন্দে। ১৪ ম্যাচে ৪০.৬৪ গড়ে ১৭৮.৩৭ স্ট্রাইক রেট সহ ৫৬৯ রান করেছেন। ধারাবাহিকভাবে বছরের ওই সময়টায় তিনি রান করে গেছেন।

    এরপর আসে ধারাবাহিক ব্যর্থতার পালা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে শোচনীয়ভাবে ব্যর্থ হন তিনি। আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচে মাত্র ১৩ রান করেছিলেন। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ৪ ম্যাচে তিনি মাত্র ৬৬ রান করেছিলেন। এই সময় টানা ৬ ম্যাচে তিনি একটিও মনে রাখার মতো ইনিংস খেলতে পারেননি।

    আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

    ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। আর জিম্বাবোয়ে সফরের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ১১৬ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে খারাপ সময় চলার অর্থ এই নয় যে তিনি ব্যাটিং ভুলে গিয়েছেন। তৃতীয় ম্যাচে বড় স্কোর না পেলেও ২৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। দলকে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈশান কিষাণ একটি বিশেষ রেকর্ড গড়েছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

    ভারতের জার্সিতে একটি নির্দিষ্ট বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা পুরস্কার জেতার তালিকায় তিনি পেছনে ফেলে দিয়েছেন যুবরাজ সিং-কে। ২০১২ সালে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩ বার ম্যাচের সেরা হয়েছিলেন যুবি। চলতি বছরে ২২ টি ম্যাচ খেলে ৪ বার ম্যাচের সেরা হয়ে তাকে পেছনে ফেলেছেন ঈশান। তার সামনে এখন বিরাট কোহলি, যিনি ২০১৬ সালে ১৫ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬ বার ম্যাচের সেরা হয়েছিলেন। তবে এই তালিকায় সবার ওপরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যিনি ২০২২ সালে ৩১টি ম্যাচ খেলে ৭ বার ম্যাচের সেরা হয়েছিলেন।

     

    Click here to Read More
    Previous Article
    ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা! অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ ‘এদের’
    Next Article
    বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজো সম্পন্ন, ৩৪তম বর্ষে ‘দ্বারকা নগরী’ থিমে চমক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment