Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সব মহিলাই কি পাবেন ফ্রি বাস পরিষেবা? সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলেছে রাজ্যের নতুন সরকার। ১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি বাস (Free Bus) পরিষেবা চালু হতে চলেছে। সেইমত ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই পরিষেবা চালু হলেও স্থানীয় বাস থেকে দূরপাল্লার বাস সব ক্ষেত্রেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। ‌ তবে এই ফ্রী বাস পরিষেবা পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। জেনে নিন সে বিষয় বিস্তারিত তথ্য।

    ফ্রি বাস যাত্রা নিয়ে বড় প্রশ্ন, কারা থাকছেন সুবিধার বাইরে (Free Bus)

    এই ফ্রী বাস পরিষেবা পাবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকেরা। ‌ অন্য দেশের নাগরিক বা অনুপ্রবেশকারীরা এই পরিষেবা পাবেন না। ‌ তাছাড়া বাংলা স্থায়ী অধিবাসী নন এমন কোন মহিলা ও এই পরিষেবা পাবেন না। ‌ অর্থাৎ অন্য রাজ্যের মহিলারা বাংলায় এসে এই সুবিধা পাবে না এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে (Free Bus)।

     Free Bus travel who Is left out of the benefit

    আরও পড়ুন: মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও দিনে ২GB ডেটা, ধামাকা ‘ফ্রিডম অফার’ আনল BSNL

    পাশাপাশি চলতে বছরে যাদের এস আই আর এর নাম বাদ গিয়েছে অথবা ভোটার লিস্টে নাম ছিল না তাহলেও তারা আগামী দিনের ফ্রি তে বাসে করে যাতায়াত করতে পারবেন না। ‌ তবে কারো নাম যদি সি এ এ তে অ্যাপ্লাই করা থাকে তাহলে সে এই পরিষেবা পাবেন। আপাতত এইরকমই আপডেট রয়েছে।

    তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটি স্পষ্ট করে দিয়েছেন, ১ জুন থেকে যে কোন মহিলা বাসে ফ্রিতে যাতায়াত করতে পারেন। ‌ তবে এরপরই আসবে কার্ড সিস্টেম। দুর্নীতির বন্ধ করার জন্যই মূলত এই কাজটি করতে চাইছে সরকার।

    তাছাড়া এই বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কোন নোটিফিকেশন দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। তবে যতদূর জানা যাচ্ছে ভিডিও বা এইচডি অফিসে গিয়েই এই কার্ড বানাতে হবে। কিন্তু কার্ড বানানোর জন্য নতুন কোন ওয়েবসাইট আগামী দিনে তৈরি হবে কিনা সেটাও এখন দেখার বিষয় (Free Bus)।

    Click here to Read More
    Previous Article
    তৃনমূল ভবনে উড়ল লাল পতাকা, ফিরিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment