Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য দু:সংবাদ! আদ্রা ডিভিশনে সপ্তাহভর বাতিল একাধিক ট্রেন—দেখে নিন তালিকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই, আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য দু:সংবাদ। কারণ, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের চলতি সপ্তাহে সাত দিন বাতিল থাকছে একাধিক ট্রেন (Indian Railways)। এর ফলে যাতায়াতে অসুবিধা হবে নিত্য যাত্রীদের। দেখে নিন আগামী কয়েক দিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।

    সপ্তাহভর ভোগান্তির আশঙ্কা, আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আদ্রা ডিভিশনের বেশ কয়েকটি মেমু ট্রেন বাতিল থাকবে। এই প্রসঙ্গে, রবিবার একটি নির্দেশিকা জারি করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে (Indian Railways)। নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে, সংস্কারের কাজের জন্যই আগামী কয়েক দিন বন্ধ থাকছে আদ্রা ডিভিশনে একাধিক লোকাল ট্রেন।

    Indian Railways train a batch of trains cancelled in Adra division fearing week-long disruption

    আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, ফুলে ভরা পাহাড়ি পথ, গরমের ছুটিতে অচেনা ছোট্ট গ্রামে মিলবে এক অন্যরকম শান্তি

    কোন কোন ট্রেন বাতিল থাকছে জানুন?

    ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৯, ১০, ১১ এবং ১৫ মার্চ বাতিল)

    ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু (১০, ১৩ এবং ১৫ মার্চ বাতিল)

    ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু (১০, ১৩ এবং ১৫ মার্চ বাতিল)

    ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু (১০ মার্চ বাতিল)।

    এ ছাড়াও এই সাতদিন আদ্রা ডিভিশনের একাধিক মেমু প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেখানে অনেক ক্ষেত্রে ট্রেন চলাচলের সময়ও নিয়ন্ত্রণ করা হবে।

    এছাড়াও এই বিষয়ে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দিতে প্রয়োজন সংস্কার কাজ। যার ফলে একাধিক ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। তবে রেলের এই সিদ্ধান্তে ফলে কয়েক হাজার নিত্যযাত্রী বিপাকে পড়তে চলেছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    জোড়া ঘূর্ণাবর্তে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া! কোন কোন জেলায় বৃষ্টি? জানুন লেটেস্ট আপডেট
    Next Article
    ভোটপর্ব শেষ হলেই রাজ্য জয়েন্ট পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা বোর্ডের তরফ থেকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment