Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জোড়া ঘূর্ণাবর্তে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া! কোন কোন জেলায় বৃষ্টি? জানুন লেটেস্ট আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ এখন বসন্তকাল হলেও বাংলার আবহাওয়া ক্রমেই পরিবর্তন হচ্ছে। বারবার বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। ঘূর্ণাবর্ত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় আগামী দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সাগর সংলগ্ন কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতাতেও (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় মেঘলা আকাশের কারণে কিছুটা অস্বস্তি থাকতে পারে। তবে রাতের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা শীতল অনুভূত হবে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। পাহাড়ের জেলাগুলিতে মাঝে মাঝেই বৃষ্টি দেখা যেতে পারে।

    South Bengal Weather Rain Alert 8th March 2026

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ৯ মার্চ, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    সব মিলিয়ে আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। যদিও এই বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবু আকাশ মেঘলা থাকা এবং মাঝে মাঝে বৃষ্টির জন্য আবহাওয়া কিছুটা অস্বস্তিকর থাকতে পারে।

    Click here to Read More
    Previous Article
    CHAMPION INDIA: আহমেদাবাদে ইতিহাস লিখে বিশ্বজয় টিম ইন্ডিয়ার! T20 World Cup | INDIAN CRICKET
    Next Article
    যাত্রীদের জন্য দু:সংবাদ! আদ্রা ডিভিশনে সপ্তাহভর বাতিল একাধিক ট্রেন—দেখে নিন তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment