Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ততক্ষণ…’, সকলের চিন্তা দূর করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    55 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের ষ্টার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে বর্তমানে চৰ্চা তুঙ্গে। আজই প্রকাশ্যে আসবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফর্ম প্রকাশিত হবে আগামীকাল। একইসাথে আরও একাধিক ঘোষণা করেন তিনি।

    বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! Annapurna Bhandar

    মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ হলেও, পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। যতক্ষণ না কারও অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, ততক্ষণ তাঁর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বলে স্পষ্ট করছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, ‘‘বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।’’

    শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন, আমরা তত দ্রুত সুবিধা দিতে পারব।” মুখ্যমন্ত্রীর কথায়, “এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত তাড়াতাড়ি বেনিফিট আমরা দিতে পারব।”

    এই বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ব্যাঙ্কে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩ হাজার টাকা জমা হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে।”

    রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’ পোর্টাল। সেখানে লগ ইন করে প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা।

    ‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

    আরও পড়ুন: বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ? তৃণমূল-সিপিএম জোট নিয়ে বড় মন্তব্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির

    পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এছাড়া যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের সকলেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।

    Click here to Read More
    Previous Article
    ‘রাস্তায় নামুন..,’ ময়দান ছাড়তে নারাজ মমতা, পুর প্রতিনিধিদের পথে নামার নির্দেশ
    Next Article
    ৩ বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বড় অ্যাকশন, সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ১০

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment