Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটার কার্ডই শেষ কথা নয়! ‘SIR’ ক্ষমতা বহাল রেখে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা যাচাই নিয়ে চলা বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন চাইলে বিশেষভাবে ভোটার তালিকা খতিয়ে দেখতে পারবে। কমিশনের ‘SIR’ বা বিশেষ তদন্ত প্রক্রিয়াকে বৈধ বলেই মান্যতা দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, শুধু ভোটার কার্ড থাকলেই কাউকে নাগরিক হিসেবে চূড়ান্তভাবে ধরে নেওয়া যাবে না।

    ভোটার তালিকা যাচাই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) বড় পর্যবেক্ষণ

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ এই রায় দেয়। আদালতের মতে, সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি। তাই নির্বাচন কমিশন যদি বিশেষভাবে তালিকা যাচাই করতে চায়, তাহলে তা আইনবিরোধী নয়।

    এই মামলায় আবেদনকারীদের দাবি ছিল, ‘SIR’ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ নিয়মের বাইরে গিয়ে ভোটার তালিকা সংশোধনের চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু সেই যুক্তি মানেনি সুপ্রিম কোর্ট। আদালত জানায়, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে প্রয়োজন হলে বিশেষ পদক্ষেপ নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে। বেঞ্চ আরও বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু ভোটের দিন ঠিকভাবে হলেই হয় না। তার আগে ভোটার তালিকা কতটা নির্ভুল, সেটাও সমান গুরুত্বপূর্ণ। আদালতের মতে, ভুল বা ভুয়ো নামমুক্ত স্বচ্ছ ভোটার তালিকাই গণতন্ত্রকে শক্তিশালী করে।

    নাগরিকত্ব নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হতে পারে ঠিকই, কিন্তু সেটাই শেষ বা চূড়ান্ত প্রমাণ নয়। প্রয়োজনে আইন মেনে যে কোনও ব্যক্তির নাগরিকত্ব যাচাই করা যেতে পারে। তবে আদালত এও স্পষ্ট করেছে, এই ধরনের যাচাই প্রক্রিয়া অবশ্যই ন্যায্য, স্বচ্ছ এবং আইন মেনে করতে হবে। কোনও প্রকৃত ভারতীয় নাগরিকের অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেই বিষয়েও নজর রাখতে হবে।

    Supreme Court Chief Justice about the Cockroach Janata Party issue

    আরও পড়ুনঃ মা ক্যান্টিনের নতুন মেনুতে কী কী? ৫ টাকার থালিতে এবার বড় চমক

    সবশেষে সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান ‘SIR’ কাঠামোর মধ্যে যথেষ্ট আইনি সুরক্ষা রয়েছে। ফলে একদিকে যেমন ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখা সম্ভব হবে, অন্যদিকে সাধারণ নাগরিকদের অধিকারও সুরক্ষিত থাকবে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় ঘুরছে মোড়! সুপ্রিম কোর্টে শুনানি ৪ সপ্তাহ পিছনোর আর্জি
    Next Article
    মাত্র ৫১ টাকায় আনলিমিটেড কলিং ও দিনে ২GB ডেটা, ধামাকা ‘ফ্রিডম অফার’ আনল BSNL

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment