Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটপর্ব শেষ হলেই রাজ্য জয়েন্ট পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা বোর্ডের তরফ থেকে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের পরে হবে রাজ্য জয়েন এন্ট্রান্স পরীক্ষা (WBJEE Exam)। এমনটাই জানালো রাজ্য জয়েন বোর্ড। আগামী ২৪ শে মে রবিবার একই দিনে রাজ্যে দুই দফায় হবে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কবে থেকে ও কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, কবেই বা আবেদনের শেষ তারিখ সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পাশাপাশি এই বিষয়ে একটু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সল্টলেকের রূপান্ন থেকে।

    ভোট মিটতেই রাজ্য জয়েন্ট পরীক্ষা পরীক্ষার দিনক্ষণ জানাল বোর্ড (WBJEE Exam)

    রাজ্য জয়েন্ট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডেন্টাল সার্জারি বিভাগের স্নাতক পড়াশোনার জন্য। এবার একনজরে দেখে নিন ২০২৬ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার খুঁটিনাটি। যদিও জয়েন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে (WBJEE Exam)।

    WBJEE Exam board announces date for state joint exam as soon as voting ends

    আরও পড়ুন: যাত্রীদের জন্য দু:সংবাদ! আদ্রা ডিভিশনে সপ্তাহভর বাতিল একাধিক ট্রেন—দেখে নিন তালিকা

    অনলাইনে ফর্মের জন্য নির্ধারিত ফি-র ভিত্তিতে তা ডাউনলোড করা যাবে। পাশাপাশি ফর্ম পাওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। যারা অনলাইনে পূরণ করা ফর্ম সংশোধন করার জন্য দু’দিন ধার্য করা হয়েছে। এছাড়াও ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন করা যাবে। এরপর পরবর্তী ধাপে অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তা পাওয়া যাবে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত।

    প্রসঙ্গত ২৪ মে, রবিবার রাজ্য জয়েন্টের পরীক্ষা। ওইদিন প্রথম দফায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। পরবর্তী দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষার দিনও নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় বসতে পারবেন।

    তবে কবে ফলাফল কবে প্রকাশিত হবে, যা এখনও ঘোষণা হয়নি।‌প্রতি বছর রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। ফলাফল অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দের কলেজে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পায় উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করা ছাত্রছাত্রীরা (WBJEE Exam)।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের জন্য দু:সংবাদ! আদ্রা ডিভিশনে সপ্তাহভর বাতিল একাধিক ট্রেন—দেখে নিন তালিকা
    Next Article
    কালীঘাটে পা রাখতেই ‘গো ব্যাক’ স্লোগান, পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমার বললেন…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment