Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভুয়ো বোমা মেলের পর বড় আশ্বাস! সব বিচারকের নিরাপত্তা নিশ্চিত করবে রাজ্য, আশ্বাস নবান্নের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সকাল সকাল রাজ্যের একাধিক আদালতে বোমা রাখা আছে বলে ই-মেল আসতেই চাঞ্চল্য তৈরি হয় (Bomb Threat)। আতঙ্কে বহু জায়গায় কাজ থমকে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার জানায়, এই হুমকি পুরোপুরি ভুয়ো। আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও আশ্বাস দেয় প্রশাসন।

    আদালত-সহ বিভিন্ন জেলার আদালতে একই হুমকি (Bomb Threat)

    মঙ্গলবার সকালে কলকাতার ব্যাঙ্কশাল আদালত-সহ বিভিন্ন জেলার আদালতে একই ধরনের হুমকি (Bomb Threat) ই-মেল আসে। খবর ছড়িয়ে পড়তেই আইনজীবী, কর্মী এবং সাধারণ মানুষ নিরাপত্তার জন্য আদালত চত্বর থেকে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু জায়গায় কাজকর্ম সাময়িকভাবে বন্ধ থাকে। পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি চালায়। কিন্তু কোথাও কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি। পরে নিশ্চিত হওয়া যায়, ই-মেলটি ভুয়ো।

    এই সময় রাজ্যের বিভিন্ন আদালতে SIR-এর নথি যাচাইয়ের কাজ চলছে। কয়েকটি জেলার বিচারক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আগে থেকেই কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন। সেই পরিস্থিতির মধ্যেই এই হুমকি আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে।

    ঘটনার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। মুখ্যসচিব জানান, একই জায়গা থেকে বিভিন্ন আদালতে এই ই-মেল পাঠানো হয়েছে। আসানসোল, চন্দননগর-সহ একাধিক জায়গায় আতঙ্ক ছড়ালেও কোনও বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই তিনি জানান।

    Fake Bomb Threat Emails Trigger Panic Across West Bengal Courts

    আরও পড়ুনঃ ফর্ম ৬-এ ‘বড় গলদ’, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ

    ডিজি পীযূষ পাণ্ডে বলেন, মানুষ ও বিচারকদের নিরাপত্তা দেওয়া রাজ্যের দায়িত্ব। সব আদালতেই প্রয়োজনীয় নিরাপত্তা রাখা হয়েছে। নগরপাল সুপ্রতিম সরকার জানান, গোয়েন্দা দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে। কে বা কারা এই ভুয়ো মেল (Bomb Threat) পাঠিয়েছে, তা বের করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। আদালতের কাজও ধীরে ধীরে শুরু হয়।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াতে বড় ‘চাল’, বকেয়া DA মামলায় বৃহস্পতিতেই ঘুরবে মোড়?
    Next Article
    একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment