Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভুল প্রশ্নে কারা কত টাকা ফেরত পেল? কমিশনের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশের পর অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন, কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে। সেই অভিযোগ ঘিরেই বিষয়টি আদালতে গড়ায়। সোমবার এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

    নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি (SSC)। নবম-দশমের পরীক্ষা হয়েছিল ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশের ১৪ সেপ্টেম্বর। কয়েক দিনের মধ্যেই কমিশন প্রথম দফার মডেল উত্তরপত্র প্রকাশ করে। নিয়ম অনুযায়ী, কোনও পরীক্ষার্থী যদি মনে করেন কোনও উত্তরে ভুল রয়েছে, তাহলে তিনি সেটি চ্যালেঞ্জ করতে পারেন। তবে তার জন্য প্রশ্নপিছু ১০০ টাকা দিতে হয়।

    কী নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা?

    ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল। বাস্তবে দেখা যায়, প্রায় সব বিষয়ের একাধিক প্রশ্ন নিয়ে আপত্তি তোলেন পরীক্ষার্থীরা। এই নিয়েই মামলা হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চে মামলার শুনানি হয়।

    শুনানির পর আদালত (Calcutta High Court) স্পষ্ট নির্দেশ দেয়, এসএসসি-কে চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে জানাতে হবে –

    • কত টাকা প্রশ্ন চ্যালেঞ্জের মাধ্যমে তোলা হয়েছে,
    • যে প্রশ্নগুলি ভুল প্রমাণিত হয়েছে, তার ক্ষেত্রে কত টাকা ফেরত দেওয়া হয়েছে,
    • মোট কত প্রশ্ন শেষ পর্যন্ত ভুল ধরা হয়েছে,
    • মোট কত অভিযোগ জমা পড়েছে

    মামলাকারীদের অভিযোগ, এসএসসি-র আইনে প্রশ্ন চ্যালেঞ্জের জন্য টাকা নেওয়ার কোনও স্পষ্ট বিধান নেই। তাঁদের দাবি, মডেল উত্তরপত্রে একাধিক ভুল থাকায় বাধ্য হয়েই তাঁরা টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছেন।

    Calcutta High Court dismisses case challenging height controversy in constable recruitment

    আরও পড়ুনঃ ‘মধ্যযুগীয় বর্বরতা’, প্রতিবাদের জেরে নাবালিকার সামনেই মাকে বিবস্ত্র করে মারধর? পটাশপুর কাণ্ডে ফুঁসে উঠলেন সুকান্ত

    এখন নজর কমিশনের রিপোর্টের দিকে। আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে চার সপ্তাহের মধ্যে সব হিসাব জমা দিতে হবে এসএসসি-কে। সেই রিপোর্টের উপরেই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

    Click here to Read More
    Previous Article
    'ইলেকশন এলে বাংলার কথা মনে পড়ে?' প্রধানমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ অধীরের
    Next Article
    ‘কেন্দ্রীয় বাহিনী নামানো হোক..,’ রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট, এবার কড়া নির্দেশ বিচারপতির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment