Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের মুখে নবান্নে বড় সিদ্ধান্ত! একযোগে শীর্ষ আমলাদের দায়িত্বে ব্যাপক রদবদল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে, ততই একাধিক ক্ষেত্রে তৎপরতা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনে। এবার নবান্ন (Nabanna) একসঙ্গে অনেক শীর্ষ আমলার দায়িত্ব বদলে দিল। কোথাও নতুন পোস্টিং, কোথাও আবার পুরনো কাজের সঙ্গে বাড়তি দায়িত্ব। সব মিলিয়ে প্রশাসনের কাজ আরও দ্রুত আর গুছিয়ে চালাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    নবান্নে (Nabanna) বড় রদবদল

    বৃহস্পতিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। রাজ্যপালের নির্দেশ মেনে ওই নথিতে সই করেন অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে। এই নির্দেশিকায় একাধিক অভিজ্ঞ আইএএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আবার অনেককে আগের কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বও নিতে বলা হয়েছে। প্রশাসনের বক্তব্য, এতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও ভালো হবে এবং কাজের গতি বাড়বে। কোন কোন পদে পরিবর্তন করা হয়েছে জানুন।

    ডিভিশনাল কমিশনার পদে পরিবর্তন

    • অবনীন্দ্র সিংহকে বর্ধমান বিভাগের ডিভিশনাল কমিশনার করা হয়েছে। আগে তিনি শ্রম দপ্তরের সচিব ছিলেন।
    • অনুপকুমার আগরওয়ালকে জলপাইগুড়ি বিভাগের কমিশনার করা হয়েছে। তিনি এতদিন কারিগরি শিক্ষা দপ্তরে ছিলেন।
    • সুরেন্দ্র গুপ্তকে প্রেসিডেন্সি বিভাগের ডিভিশনাল কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

    প্রশাসনের মতে, জেলাস্তরের কাজ দ্রুত করতে এই বদল।

    স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দপ্তর

    নারায়ণস্বরূপ নিগম এখন স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বও সামলাবেন। সুরেন্দ্র গুপ্ত অন্য পদে যাওয়ায় এই জায়গাটি খালি হয়েছিল।

    শিক্ষা দপ্তরে পরিবর্তন

    বিনোদ কুমারকে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও গ্রন্থাগারের পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে এসেছে।

    পুর ও নগরোন্নয়ন দপ্তর

    খলিল আহমেদ, যিনি দমকল দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, তাঁকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

    কৃষি ও সংশ্লিষ্ট দপ্তর

    ওমকার সিংহ মীনাকে কৃষি দপ্তরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

    শ্রম দপ্তরে বদল

    সৌমিত্র মোহনকে পরিবহণ দপ্তরের সঙ্গে শ্রম দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। অবনীন্দ্র সিংহ বদলি হওয়ায় এই পদটি খালি হয়েছিল।

    Nabanna(5)

    আরও পড়ুনঃ বড় সিদ্ধান্ত কমিশনের! অভিযুক্তদের আর মিলবে না সরকারি নিরাপত্তা

    সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এই রদবদল প্রশাসনের (Nabanna) কাজ আরও ভালোভাবে চালানোর জন্যই করা হয়েছে। সংশ্লিষ্ট সব আধিকারিককে দ্রুত নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘অভিষেকের মা ছুটে এসে বলল দিদি..,’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা জানালেন মমতা
    Next Article
    ২৫০ কোটি নিয়েও আসেননি মেসিরা? আর্জেন্টিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান কেরলের ক্রীড়ামন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment