Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩ ঘণ্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি, বাস্তবের পথে বুলেট ট্রেনের স্বপ্ন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়। অবশেষে সত্যি হতে চলেছে দেশবাসী স্বপ্ন। ভারতের বুকে প্রথম বুলেট ট্রেনের ছবি আসল প্রকাশ্যে। অবশেষে তার অফিসিয়াল ডিজাইন বা ফার্স্ট লুক প্রকাশ করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। নিউ দিল্লির রেলমন্ত্রকের ভবনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের নকশা প্রদর্শন করা হয়েছে।এরপরেই দেশের বুলেট ট্রেন মানচিত্রে জুড়তে চলেছে শিলিগুড়ির নাম। নিউ জলপাইগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রেল।

    বারাণসী-শিলিগুড়ি রুটে বুলেট ট্রেন নিয়ে জোর চর্চা, বাড়ছে প্রত্যাশা (Indian Railways)

    আগামী বছর মার্চ মাসের মধ্যে ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ প্রস্তুতের সময় সীমা নির্দিষ্ট করেছে রেল। ওই রিপোর্ট তৈরির পর রেল বোর্ডে তা পাঠানো হবে অনুমোদনের জন্য। বোর্ডের কাছ থেকে সবুজ সঙ্কেত মিললেই পুরোদমে লাইন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে খবর (Indian Railways)।

    Indian Railways speculation surrounds the bullet train on the Varanasi-Siliguri route

    আরও পড়ুন: মেঘ, জঙ্গল আর ঝরনার মায়ায় মোড়া কালিম্পংয়ের এই অফবিট গ্রাম যেন স্বর্গের টুকরো

    সূত্রের খবর আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে এই প্রস্তাবিত শিলিগুড়ি বারাণসী বুলেট ট্রেন করিডোর তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ। এই হাই স্পিড বুলেট ট্রেন চালু হলে বিহারের পাটনা হয়ে উত্তরপ্রদেশের বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে দু’ঘণ্টা ৫৫ মিনিট।

    পাশাপাশি এটি তিন রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশকে একশো দুই বাঁধবে। তাছাড়া ন্যাশনাল হাইস্পিড ওয়েল কর্পোরেশন লিমিটেড এই মেগা রেল পরিকল্পনার জন্য বিশেষ সমীক্ষক দল গঠন করেছে। এই দলটি জুলাই মাস থেকে আকাশ পথ ও স্থলপথে সমীক্ষার কাজ শুরু করবে। সমীক্ষার কাজ শেষ হলেই সবুজ সংকেত পেলে এখানকার এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

    এছাড়া এই উদ্যোগের আশার আলো দেখছেন উত্তরের বণিকসভা ও পর্যটক সংস্থা গুলি। তারা মনে করছেন শিলিগুড়ি বারাণসী বুলেট ট্রেন চালু হলে উত্তরের বাণিজ্যিক মানচিত্র অনেকটাই পাল্টাবে। পাশাপাশি পর্যটন শিল্পের জোয়ার আসবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আধার আপডেট বা সংশোধনে আর ঝামেলা নয়, জেনে নিন স্টেপ বাই স্টেপ সমাধান
    Next Article
    ফুঁসছে ঘূর্ণাবর্ত! আজ থেকে টানা ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কমবে গরম: আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment