Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফুঁসছে ঘূর্ণাবর্ত! আজ থেকে টানা ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কমবে গরম: আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather) দোসর এখন ভ্যাপসা গরম আর অস্বস্তি। তবে আজ থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি চললেও তাতে গরম কমার নাম নেই। উল্টে অস্বস্তি আরও বাড়ছে। আবহাওয়া দপ্তর (Weather Update) বলছে, আজ থেকে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ বেশ কিছু জেলায় আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। যার কারণে ঝড়-বৃষ্টির পরিস্থিতি রাজ্যে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন।

    দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। আজ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

    আজ বৃষ্টির পূর্বাভাস নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানেও। এই সমস্ত জেলাতেও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। শুক্রবার পর্যন্ত পরপর তিনদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। শনিবার অবধি ঝড়বৃষ্টির সম্ভাবনা।

    আবহাওয়া অফিস বলছে, টানা ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমতে পারে বলে পূর্বাভাস। কলকাতায় আপাতত ভ্যাপসা গরম বজায় থাকলেও সপ্তাহের মাঝামাঝিতে কিছুটা স্বস্তি ফিরবে।

    south bengal weather(224)

    আরও পড়ুন: আর নয় চিনের একচেটিয়া আধিপত্য? রেয়ার আর্থ মিনারেলসের ক্ষেত্রে বড় চুক্তি ভারত-আমেরিকার

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ২৯ তারিখ পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ২৯ মে থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ৩ ঘণ্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি, বাস্তবের পথে বুলেট ট্রেনের স্বপ্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment