Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের দিন সমস্যায় পড়লেই ফোন করুন, প্রকাশ কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বর

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রাত পেরোতেই দ্বিতীয় দফায় বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গে। দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর দ্বিতীয় দফার নির্বাচনের আগে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী (WB Assembly Election)।

    বুথে কোনও সমস্যা? কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বর জেনে নিন (WB Assembly Election)

    দ্বিতীয় দফার নির্বাচনী যদি কোন সমস্যা অথবা অভিযোগ থাকে তাহলে ভোটারদের জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরে ফোন করে আপনারা অভিযোগ থাকলে সেই অভিযোগ জানালাতে পারবেন। পাশাপাশি যে নম্বরে আপনি ফোন করতে পারবেন এই সেই নাম্বারগুলি হল: ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩। পাশাপাশি ল্যান্ড লাইন নম্বরটি হল ০৩৩২৩৬৭১১১৭।

    WB Assembly Election facing issues at the polling booth Note down the Central Forces' helpline number

    আরও পড়ুন: কাঁচা আমের টক আর কাসুন্দির স্পেশাল ফ্লেভার! চিংড়ি দিয়ে বানান জম্পেশ পদ, রেসিপি রইল

    এছাড়াও চারিদিকে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছেন। তবুও ভোটাররা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন ভোট দিতে গিয়ে, তার জন্যই এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত প্রথম দফার মতন শেষ দফায় যাতে শান্তিপূর্ণ ও অবাধে ভোট হতে পারে তার জন্য কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এছাড়াও দ্বিতীয় দফায় ভোট নিয়ে আরো কড়াকড়ি হয়েছে নির্বাচন কমিশন। এই ভোটে মোতায়ন রয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এছাড়া নিউ টাউন এর স্পেশাল কন্ট্রোল রুম করা হয়েছে। তাছাড়া আর দ্বিতীয় দফার প্রায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ।

    এছাড়াও প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে। যেখানে ৩ টি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। এর মধ্যে কলকাতায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

    পাশাপাশি ব্যারাকপুরে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে ১৩৪ কোম্পানি, বারাসাতে ১১২ কোম্পানি, বারুইপুরে ১৬১ কোম্পানি, হাওড়া গ্রামীণে ১৪৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি, কৃষ্ণনগরে ১৫৮ কোম্পানি, বনগাঁয় ৬২ কোম্পানি, বিধাননগরে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে (WB Assembly Election)।

    Click here to Read More
    Previous Article
    বাস নেই, ক্যাব নেই! ভোটের বাজারে কলকাতাজুড়ে চরম পরিবহণ সঙ্কট
    Next Article
    বাংলার পুলিশ, আর আইপ্যাকের জন্য রাজ্যে তৃণমূল দলটা এখনও বেঁচে আছে : অধীর রঞ্জন চৌধুরী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment