Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এখন দলবদলের খেলা শুরু হয়েছে। শনিবার দিন তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন বাম নেতা প্রতীক-উর রহমান। এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, আরও অনেকে সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারে। এই জল্পনার তালিকায় আছেন দীপ্সিতা ধর (Dipsita Dhar)। জেনে নেব তিনি ব্যক্তিগতভাবে কী জানাচ্ছেন এ ব্যাপারে।

    তৃণমূলে কি সত্যিই যোগ দিচ্ছেন বাম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)

    দীপ্সিতা ধর বাম নেত্রী হিসেবে সর্বজনবিদিত। কিন্তু শোনা যাচ্ছে তিনি নাকি দলে সদস্যপদ রিনিউ করেননি। কেন এমনটা হল? তিনিও কী দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ! উঠছে এমনই প্রশ্ন বারবার। সিপিএমের সদস্য পদ রিনিউ করার ব্যাপারে বেশ কিছু বিধি নিয়ম আছে।

    প্রত্যেককেই প্রতিবছর দলের সদস্যপদ রিনিউ করাতে হয়। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে করতে হয় এই কাজ। বিভিন্ন স্তরে দলের বিভিন্ন সদস্য থাকেন, সেক্ষেত্রে স্তর অনুযায়ী রিনিউ করার নিয়ম আলাদা হয়। ফেব্রুয়ারি মাস শেষের পথে, অথচ দীপ্সিতা ধরের সদস্য পদ রিনিউ না হওয়াতে জল্পনা আরও তীব্র হয়েছে।

    আরও পড়ুন:“ভাষা আক্রান্ত হলে রুখে দাঁড়াতে হবে”, নাম না করে বিজেপিকে নিশানা, বাংলার মান রক্ষার আহ্বান মমতার

    বাম নেত্রী যদিও বলছেন ৩১ মার্চের মধ্যে রিনিউ করতে হয় সদস্যপদ, সেক্ষেত্রে হাতে যথেষ্ট সময় আছে তার। তাই এই ধরনের খবরের কোনও মানে হয় না। তিনি যথেষ্ট বিরক্ত এ ব্যাপারে। কারণ তিনি জানিয়েছেন এটি তার এবং তার দলের ভেতরকার বিষয়। এ ব্যাপারে তিনি সকলকে কেন ব্যাখ্যা দিতে হবে সে প্রশ্নও তুলেছেন।

    আরও পড়ুন:১০ হাজার টাকা দিলেই ভোটার তালিকায় নাম উঠছে বাংলাদেশিদের? BLO-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

    Is Left leader Dipsita Dhar really joining Trinamool?

    তিনি জানিয়েছেন তার সদস্যপদ হচ্ছে দিল্লিতে। রিনিউ করানোর জন্য তাকে দিল্লি যেতে হবে। এখান থেকে সেটা সম্ভব নয় আর তিনি সবে বিদেশ থেকে ফিরেছেন। তাই এখনও পর্যন্ত দিল্লিতে গিয়ে তার সদস্যপদ নবীকরণ করা হয়নি। প্রতীক উরের ব্যাপারে দীপ্সিতা ধরকে জিজ্ঞেস করা হলে, তিনি জানান, ‘সেটার উত্তর প্রতীক উরদা দিতে পারবে’। তিনি আরও জানিয়েছেন, প্রতীক উরের সঙ্গে তার দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ হওয়ার কোনও সুযোগ হয়নি। দুজনেই একসঙ্গে এসএফআই ছেড়েছেন। ফলে একসাথে কাজ করার তাদের খুব একটা জায়গা ছিল না।

    Click here to Read More
    Previous Article
    SIR আবহে রাজ্যে বাতিল বিচারকদের ছুটি, সুপ্রিম নির্দেশে বিজ্ঞপ্তি হাইকোর্টের
    Next Article
    আগের নিয়মে আবেদন করলে হবে বাতিল! যুব সাথী প্রকল্পের নতুন ওয়েবসাইটে আবেদনের খুঁটিনাটি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment