Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন এখন অনলাইনে, কীভাবে করবেন জানুন সম্পূর্ণ প্রক্রিয়া

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভোটের আইডি কার্ড হল ভারতে নির্বাচন কমিশনের জারি করা গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে একটি। কিন্তু অনেক সময় দেখা যায় বহু কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক শহর থেকে অন্য শহরে পরিবর্তন করে। যার ফলে আপনাকে নতুন ভাবে আবার ভোটার আইডির ঠিকানা আপডেট করতে হয় (Voter Card Address)। কিন্তু এই আপডেট করতে গেলে আপনাকে দাঁড়াতে হতো এতদিন দীর্ঘ লাইনে। তবে এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হবে না। কারণ এবার আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সহজে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতি সম্পূর্ণটা জেনে নিন।

    অনলাইনে ভোটার আইডির ঠিকানা বদল জানুন পদ্ধতি (Voter Card Address)

    আর কিছুদিন পর শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যথারীতি বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল। তাছাড়া ভারতের বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নথি প্রয়োজন হয়। যেখানে ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি প্রকল্প, সব জায়গাতে পরিচয় ও ঠিকানার দরকার। তবে অনেক সময় দেখা যায়, নানান কারণে আপনাকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবর্তন করতে হয়। যার ফলে আপনার ভোটার আইডির ঠিকানা আপডেট করা একান্তই দরকার হয় (Voter Card Address)। আজকের প্রতিবেদনে রইল আপনি লম্বা দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সেই কাজটি করতে পারবেন।

    Voter Card Address change Know the procedure to online

    আরও পড়ুন: লোকাল ট্রেনের বড় পরিবর্তন!পাঁশকুড়া-দিঘার মেয়াদ বাড়ল, হলদিয়া ও দিঘা রুটে বড় পদক্ষেপ

    অনলাইনে ঠিকানা আপডেট করবেন কিভাবে:

    বাড়িতে বসে আপনি যদি ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে জাতীয় ভোটার পরিষেবা পোর্টালে লগইন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমেই সেটি নেট বন্ধন করুন। এর জন্য হোমপেজে, ঠিকানা সংশোধন বা স্থানান্তর বিকল্পটি নির্বাচন করুন। তারপর ফর্ম ৮ এ ক্লিক করুন।

    এবার এখানে আপনাকে মৌলিক তথ্য অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং ভোটার বিবরণ পূরণ করতে হবে। তারপর আপনার বাসস্থান পরিবর্তন করুন এই বিকল্পটি নির্বাচন করতে হবে। যদি নতুন বাড়ি একই বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মধ্যে হয় তাহলে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। আর যদি এলাকা পরিবর্তন করে থাকে তাহলে বাইরের বিকল্পটি নির্বাচন করুন।

    এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা লিখুন। তারপরে নতুন ঠিকানায় নথি দিয়ে আপলোড করুন। ঘোষণাপত্র গ্রহণ করুন এবং ফর্মটি জমা দিন। এখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনার ভোটার তালিকা এবং কার্ড উভয় ক্ষেত্রেই আপডেট করা হবে।

    এরপরে আপনার ঠিকানা বৈধ কিনা তা প্রমাণ প্রয়োজন। যার জন্য, বিদ্যুৎ, জল অথবা গ্যাস বিল, আধার কার্ড, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুকের নথি ব্যবহার করা যেতে পারে। যদি সেগুলোতে স্পষ্ট ভাবে নতুন ঠিকানা উল্লেখ থাকে তাহলে আপনার আবেদন জমা দেওয়ার পরে, আপনি একই পোটালে লগইন করতে পারবেন। এরপর রেফারেন্স নম্বর ব্যবহার করে স্থিতি ট্র্যাক করতে পারবেন।

    ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম:

    প্রথমে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর আপনার মোবাইল নম্বর, ইমেল বা EPIC নম্বর দিয়ে লগইন করুন অথবা একটি নতুন নিবন্ধন করুন। তারপর বিদ্যমান ভোটার তালিকায় এন্ট্রি সংশোধন’ বিকল্পটি নির্বাচন করুন এবং ফর্ম ৮ খুলুন। এবার সংশোধনের জন্য ‘ছবি’ বিকল্পটি নির্বাচন করুন। তারপর একটি নতুন, পাসপোর্ট আকারের ছবি (নির্দিষ্ট ফর্ম্যাটে) আপলোড করুন। তারপর আবেদন জমা দিন। সবশেষে রেফারেন্স নম্বরটি লিখে রাখুন যাতে আপনি পরে এটা ট্র্যাক করতে পারেন (Voter Card Address)।

    Click here to Read More
    Previous Article
    জামিন পেয়েই মিমিকে আইনি নোটিস! ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের তনয় শাস্ত্রীর
    Next Article
    তারেক রহমান ক্ষমতায়! বরফ গলছে দিল্লি-ঢাকা সম্পর্কে, কবে থেকে ভিসা সার্ভিস চালু করেছে ভারত?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment