Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ভোলেবাবা’তে নায়িকা বদল, ৭ বছর পর মুখ্য চরিত্রে ফিরছেন এই অভিনেত্রী

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসার অন্যতম সিরিয়াল (Serial) ‘ভোলেবাবা পার করেগা’। সম্প্রতি বড়সড় মোড় এসেছে এই ধারাবাহিকে। এখনও এক বছরও হয়নি শুরু হয়েছে সিরিয়ালটি। কিন্তু খ্যাতনামা নায়ক নায়িকা থাকা সত্ত্বেও টিআরপির মুখ দেখতে পায়নি ধারাবাহিক। ফলত যা অঘটন ঘটার ছিল তাই হল। নতুন মেগা ‘শুধু তোমারই জন্য’র আগমনে জায়গা ছাড়তে হয়েছে সিরিয়ালটিকে। সেই সঙ্গে বদল হয়েছে নায়ক নায়িকারও।

    সিরিয়ালে (Serial) নায়িকার বড় বদল

    সিরিয়ালের দ্বিতীয় অধ্যায়ে মধুমিতার বদলে নায়িকা হিসেবে দেখা যাবে শ্বেতা মিশ্রকে। এর আগে একাধিক সিরিয়ালে খলনায়িকা হিসেবে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি বড়পর্দা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে ছোটপর্দায় নায়িকা হিসেবে সাত বছর পর ফিরলেন শ্বেতা।

    This actress is coming to bhole baba paar karega serial

    ছোটপর্দায় ফিরলেন নায়িকা: এ বিষয়ে অভিনেত্রী বলেন, কোন মাধ্যমে কাজ করছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল, কতটা ভালো কাজ করতে পারছেন। ‘খাঁকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে তাঁর চরিত্র নিয়ে এখনও আলোচনা হয়।

    আরও পড়ুন : AI-এর দুনিয়ায় ধামাকাদার ‘এন্ট্রি’ আদানির! করবেন ৯ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল মেগা প্ল্যান

    কী বললেন অভিনেত্রী: তবে খাঁকি সিরিজকে গুরুত্ব দিলেও শ্বেতার মতে ধুলোকণা সিরিয়ালে (Serial) তাঁর চরিত্রটিও গুরুত্বপূর্ণ ছিল। তবে নেতিবাচক চরিত্র ছাড়াও ভিন্ন ধরণের চরিত্রের সুযোগ এসেছে তার জন্য খুশি তিনি।

    আরও পড়ুন : স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্রেন বজবজ থেকে শিয়ালদহ, জেনে নিন টাইমটেবিল

    টিআরপি নিয়ে শ্বেতা বলেন, এখনই এ বিষয়ে কিছু ভাবতে রাজি নন তিনি। মন দিয়ে নিজের কাজ করলেই ফল পাবেন বলে মত শ্বেতার।

    Click here to Read More
    Previous Article
    ১২ দিন তিহাড় জেলে কাটিয়ে অবশেষে জামিন রাজপাল যাদবের
    Next Article
    ফের চেক বাউন্সের অভিযোগ, রাজপালের পর এবার ফাঁসলেন আমিষা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment